যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নির্বাচনের দিন সাধারণ ছুটি, খোলা থাকবে ব্যাংক-পোস্ট অফিস

নির্বাচনের দিন সাধারণ ছুটি, খোলা থাকবে ব্যাংক-পোস্ট অফিস

জ্যেষ্ঠ প্রতিবেদক
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ/ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে। তবে ব্যাংক ও পোস্ট অফিস খোলা থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

রোববার (৭ ডিসেম্বর) ইসির দশম কমিশন সভা শেষে তিনি এ কথা জানান।

 

ইসি সানাউল্লাহ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া ঐতিহাসিক গণভোট সামনে রেখে নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে। এই দুই ভোট আয়োজন সফল করতে সংস্থাটি একটি বিস্তারিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।

তিনি বলেন, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার বিটিভিকে চিঠি দেওয়া হবে তফসিল রেকর্ড করার জন্য। যেদিন তফসিল ঘোষণা হবে সেদিন সন্ধ্যায় মাঠপর্যায়ে মিটিং হবে।

 

আচরণবিধি প্রতিপালনে তফসিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় দুজন করে ম্যাজিস্ট্রেট থাকবে। ভোটের পাঁচদিন আগে ম্যাজিস্ট্রেট বাড়ানো হবে বলেও জানান তিনি।

ভোটের দিন সাধারণ ছুটি থাকবে জানিয়ে তিনি বলেন, ব্যাংক, পোস্ট অফিস খোলা থাকবে ইসির প্রয়োজন অনুযায়ী। তফসিলের পর নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না উপদেষ্টা পরিষদ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com