শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

লন্ডন যাচ্ছেন না বেগম খালেদা জিয়া, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

লন্ডন যাচ্ছেন না বেগম খালেদা জিয়া, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

যুগ-যুগান্তর
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সের মঙ্গলবার সকাল ৮টায় ঢাকায় আসার কথা থাকলেও শেষ মুহূর্তে সেই অনুমতি বাতিল করা হয়েছে। ফলে আজ লন্ডন নেওয়ার পরিকল্পনা স্থগিত হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ আনুষ্ঠানিকভাবে পূর্বে প্রাপ্ত স্লট অনুমোদন প্রত্যাহারের আবেদন করেছে। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।

এর আগে রোববার জমা দেওয়া আবেদনের ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সটির সকাল ৮টায় ঢাকায় ল্যান্ডিং ও রাত ৯টায় খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে যাত্রার অনুমতি দেওয়া হয়েছিল। কাতার সরকারের সহায়তায় ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি ছিল বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪, যা দীর্ঘ দূরত্বের রোগী পরিবহনে ব্যবহৃত হয়।

দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি জটিলতা, ডায়াবেটিসসহ একাধিক দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভুগছেন ৭৯ বছর বয়সী খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি ঘটায় ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৭ নভেম্বর থেকে তাকে সিসিইউতে রাখা হয়েছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তিনি বর্তমানে ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় চিকিৎসাধীন।

চিকিৎসার সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে তাকে দ্রুত বিদেশ নেওয়ার প্রস্তুতি চললেও এয়ার অ্যাম্বুলেন্সের অনুমতি বাতিল হওয়ার ফলে আপাতত সেই উদ্যোগ স্থগিত রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com