শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গাজীপুরে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে আটক ৯

গাজীপুরে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে আটক ৯

গাজীপুর জেলা প্রতিনিধি,

গাজীপুরর শৈলডুবির মিয়া বাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ঘোড়ার মাংস জবাই ও বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে ৪০০ কেজি ঘোড়ার মাংস।

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসরুফ ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে ঘোড়ার মাংস জবাই ও বিক্রি নিয়ে স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে বিষয়টি প্রকাশ্যে এলে এলাকাবাসী খামারের ৯ জন কর্মচারীকে আটক করে পুলিশে খবর দেয়। এসময় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় খামারের মালিক আলফাজ আহমেদকে মাংসের মান নিয়ন্ত্রণ আইনে ২০ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসরুফ ইসলাম জানান, অভিযানের সময় মাংস প্রক্রিয়াজাতকরণের অবস্থায় ৯ জন কর্মচারীকে আটক করা হয়। এ সময় মোট ১০টি জবাইকৃত ঘোড়ার মাংস জব্দ করা হয়। এর মধ্যে ৬টি ঘোড়ার মাংস ইতোমধ্যে প্রক্রিয়াজাত করা হয়েছিল এবং বাকি ৪টি ঘোড়া জবাইকৃত অবস্থায় পাওয়া যায়। খামারের মালিক আইন সম্পর্কে অজ্ঞতার কথা স্বীকার করে ভুল মেনে নেওয়ায় জরিমানার মাধ্যমে তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। এছাড়া খামার এলাকায় আরও ৭টি জীবিত ঘোড়া বাঁধা অবস্থায় পাওয়া যায়। সেগুলো এলাকার কয়েকজন দায়িত্বশীল ব্যক্তির জিম্মায় রাখা হয়েছে।

অভিযানে উপস্থিত গাজীপুর সদর উপজেলার ভেটেরিনারি কর্মকর্তা এস এম হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় ৪০০ কেজি ঘোড়ার মাংস জব্দ করা হয়েছে। জনস্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিয়ে জব্দকৃত সব মাংস মাটিতে পুঁতে ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ঘোড়া জবাই করে তা গরুর মাংস বলে বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে সরবরাহ করছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

 

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com