শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নরসিংদীতে ব্যবসায়ীর মৃত্যুকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর, আগুন

নরসিংদীতে ব্যবসায়ীর মৃত্যুকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর, আগুন

নরসিংদী জেলা প্রতিনিধি,

জগত মিয়া (৫০)
নরসিংদীর বেলাবতে দুই ব্যবসায়ীদের ঝগড়ায় জগত মিয়া (৫০) নামে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এদিকে, মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী অভিযুক্ত শ্যামলের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার পাহাড় উজিলাব বাজারে এই ঘটনা ঘটে।

 

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

জগত মিয়া উপজেলার পাহাড় উজিলাব গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে। আর অভিযুক্ত শ্যামল প্রধান একই গ্রামের আলাউদ্দিন প্রধানের ছেলে।

পুলিশ জানায়, জগত ও শ্যামল পাহাড় উজিলাব বাজারে বিভাটেকের ব্যবসা করতেন। জগত বিভিন্ন সময় শ্যামলের দোকান থেকে নতুন-পুরাতন বিভাটেক কিনে নিয়ে বিক্রি করতেন। রোববার জগতের এক ক্রেতা শ্যামলের দোকান থেকে মালামাল কিনছিল। এতে ক্ষিপ্ত হয়ে জগতের সঙ্গে শ্যামলের কথা কাটাকাটি হয়। একসময় জগত অসুস্থ হয়ে পড়লে তাকে বারৈচা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কত্যর্বরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, জগতের মৃত্যুর খবরে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে শ্যামলের বাড়ির বিভিন্ন রুমে ভাঙচুর চালায়। এসময় তারা শ্যামলের বাড়ির রান্নাঘরে আগুন জ্বালিয়ে দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানউল্লাহ জানায়, জগত কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছিলেন। আজকে দুইজনের কথা কাটাকাটির একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার ওপর কোনো আঘাত করা হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহের সুরতহাল করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। অভিযুক্ত শ্যামলকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com