শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফরিদপুরে পাইপগানসহ বিপুল অস্ত্র উদ্ধার, আটক ১৮

ফরিদপুরে পাইপগানসহ বিপুল অস্ত্র উদ্ধার, আটক ১৮

ফরিদপুর জেলা প্রতিনিধি,

ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পাইপগানসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় নারী-পুরুষসহ ১৮ জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোরে জেলার নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শাকপালদিয়া গ্রামে এই অভিযান চালানো হয়। সকাল ১০টায় ফরিদপুর সেনা ক্যাম্প এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

 

বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, ওই এলাকায় একদল সন্ত্রাসী ও মাদক কারবারি মাদক বিক্রি এবং আসন্ন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করার উদ্দেশে অস্ত্রসহ অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে নগরকান্দা সেনা ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের একটি যৌথ দল অভিযান চালায়।

অভিযানকালে একটি সিঙ্গেল ব্যারেল পাইপগান, কার্তুজ (১২ গেজ), ১০টি ঢাল, ৭টি বর্ষা, ৮টি কাস্তে, ৬টি রামদা, ৫টি ছোট ছুরি, ​৪ কেজি গাঁজা এবং ১০২টি ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ওই এলাকার ১৮ জন নারী-পুরুষকে আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন- মো. সহিদ মোল্লা (৬৫), মো. শহিদ মোল্লা (৬৬), সিয়াম শেখ (১৫), পারভেজ ফকির (২৫), নাজমুল (২৩), আজিম মোল্লা (২৭), শাজাহান শেখ (৩৬), রবিউল মোল্লা (৩০), ইদ্রিস মোল্লা (৪২), আলেয়া বেগম (৩৮), তামান্না আক্তার (২০), মনিরা আক্তার (৩৫), রুনা আক্তার (২২), নাদিয়া বেগম (৩২), নূরজাহান (৬০) ও জয়নব বেগম (৬০)। এ ছাড়া দুই কিশোরও রয়েছে।

 

সেনাবাহিনী আরও জানায়, আটক আসামি এবং উদ্ধার মালপত্র নগরকান্দা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ ঢাকা মেইলকে বলেন, সেনাবাহিনীর সঙ্গে পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে একটি আগ্নেয়াস্ত্রসহ বেশ কিছু দেশীয় অস্ত্র ও কয়েক প্রকারের মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় ১৮ জনকে আটক করা হয়। তাদের থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com