শিরোনাম :
কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা একুশে ফেব্রুয়ারি ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই: র‍্যাব ডিজি বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল রমজানের প্রথম জুমায় বকশীগঞ্জ হাসপাতালে ৮ জন ডাক্তার যোগদান করেছেন অবৈধ অর্থ সম্পদের মাধ্যমে বিলাসবহুল বাড়ির মালিক উপ সহকারি প্রকৌশলী আব্দুর রাজ্জাক। লক্ষ্মীপুরে পূর্ণমন্ত্রী হয়ে দুইদিনের সফরে এ্যানি চৌধুরী বাগেরহাট শরণখোলায় মাছের ঘের থেকে ১২ ফুট অজগর উদ্ধার কক্সবাজার ওজিলের গাড়িবহরে দুর্ঘটনা; রোহিঙ্গা ক্যাম্পে মানবিক বার্তা নড়াইল জেলা হাসপাতাল বেতনের টাকা নয় ছয়, ৭ মাস আউটসোর্সিং কর্মীদের বেতন বন্ধ মৌলভীবাজার বিয়ে করতে মৌলভীবাজারে এলেন চীনা তরুণী দিনাজপুর শাসন নয়, সেবক হতে এসেছি: পিনাক চৌধুরী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাশিয়ার মাথাব্যথা নেই, যুক্তরাষ্ট্র-ডেনমার্ক নিজেরাই সমাধান করুক: পুতিন

রাশিয়ার মাথাব্যথা নেই, যুক্তরাষ্ট্র-ডেনমার্ক নিজেরাই সমাধান করুক: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব ঘিরে যখন পশ্চিমা বিশ্বে তোলপাড় চলছে, তখন এই পুরো বিষয়টি থেকে রাশিয়াকে দূরে রাখার ঘোষণা দিয়েছেন ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট স্পষ্ট করে জানিয়েছেন, গ্রিনল্যান্ড নিয়ে ওয়াশিংটন এবং তার ন্যাটো মিত্রদের মধ্যে যে টানাপোড়েন চলছে, তাতে মস্কোর কোনো স্বার্থ বা ভূমিকা নেই। এ নিয়ে রাশিয়ার কোনো মাথাব্যথাও নেই।

রাশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক টেলিভিশন বৈঠকে পুতিন বলেন, গ্রিনল্যান্ডের ভাগ্যে কী আছে, তা আমাদের দেখার বিষয় নয়। এটি নিশ্চিতভাবেই আমাদের উদ্বেগের কারণ নয়। আমার মনে হয়, তারা (যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক) এটি নিজেদের মধ্যেই সমাধান করে নিতে পারবে।

বিশ্লেষকদের মতে, পুতিন আনুষ্ঠানিকভাবে বিষয়টিকে এড়িয়ে গেলেও, এই বিতর্কের ফলে ন্যাটো জোটের মধ্যে যে ফাটল তৈরি হয়েছে, তাতে মস্কো পরোক্ষভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে।

সরাসরি হস্তক্ষেপ না করলেও ডেনমার্কের কড়া সমালোচনা করতে ছাড়েননি পুতিন। তিনি বলেন, ঐতিহাসিকভাবে ডেনমার্ক গ্রিনল্যান্ডকে একটি কলোনি বা উপনিবেশ হিসেবে বিবেচনা করেছে এবং তাদের সঙ্গে বেশ রূঢ় আচরণ করেছে। তবে সেটি ভিন্ন প্রসঙ্গ।

পুতিন পুরোনো ইতিহাসের উদাহরণ টেনে মনে করিয়ে দেন যে, ১৯১৭ সালে ডেনমার্ক তাদের নিয়ন্ত্রণাধীন ভার্জিন আইল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করেছিল। এমনকি ১৮৬৭ সালে রাশিয়া নিজেই ৭.২ মিলিয়ন ডলারের বিনিময়ে আলাস্কাকে আমেরিকার কাছে বিক্রি করেছিল। পুতিনের ভাষায়, অতীতে যদি এমন লেনদেন সম্ভব হয়, তবে বর্তমানে তা নিয়ে এত বিতর্কের কী আছে—এমন একটি সূক্ষ্ম ইঙ্গিত তার বক্তব্যে ফুটে উঠেছে।

এদিকে দাভোসে এক ভাষণে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় দেশগুলো তাকে সমর্থন না দিলেও তিনি তাদের ওপর আপাতত কোনো পাল্টা ট্যারিফ বা শুল্ক আরোপ করবেন না। এর ফলে বাণিজ্য যুদ্ধের যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা কিছুটা প্রশমিত হয়েছে।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আর্কটিক অঞ্চলের এই দ্বীপটি ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অংশ। খনিজসম্পদ এবং ভৌগোলিক অবস্থানের কারণে ট্রাম্প এটি কেনার আগ্রহ দেখান, যা ডেনমার্ক সরকার সরাসরি প্রত্যাখ্যান করে। এই ঘটনায় ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়, যা পর্যবেক্ষণ করছে পুরো বিশ্ব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com