শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নিরাশ হলেন আপিলেও বিএনপির গফুর ভূঁইয়া

নিরাশ হলেন আপিলেও বিএনপির গফুর ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পেতে আপিলের অনুমতির আবেদন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার মনোনয়ন বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রেখে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগও।

রবিবার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ হাইকোর্টের দেওয়া আদেশ চ্যালেঞ্জ করে তার দায়ের করা লিভ টু আপিল আবেদন খারিজ করে দিয়েছেন। এর ফলে তার প্রার্থিতা ফিরে পাওয়ার আর কোনো সম্ভাবনাই রইলো না এবং তিনি আর নির্বাচনে অংশ নিতে পারবেন না।

গফুর ভূঁইয়ার দ্বৈত নাগরিকত্ব রয়েছে দাবি করে গত মাসে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী কাজী নূরে আলম সিদ্দিকী। ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন উভয় পক্ষের শুনানি শেষে গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল করে।

প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন জানিয়ে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন আবদুল গফুর ভুঁইয়া। ২২ জানুয়ারি হাইকোর্ট রিট আবেদন খারিজ করে দেন।

রিটকারীর পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল, এ এম মাহবুব উদ্দিন খোকন ও মো. রুহুল কুদ্দুস কাজল এবং আইনজীবী নাসির উদ্দিন আহমেদ আসিম।

কাজী নূরে আলম সিদ্দিকীর পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া ও এ এস এম শাহরিয়ার কবির।

একই আসনের আরেক বিএনপি নেতা মোবাশ্বের আলম ভূঁইয়া শুরুতে ঋণখেলাপির অভিযোগে রিটার্নিং কর্মকর্তা ও ইসির বাছাইয়ে বাদ পড়েছিলেন। তবে হাইকোর্ট গত ২৫ জানুয়ারি তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দের নির্দেশ দেন।

হাইকোর্টের সেই আদেশ চ্যালেঞ্জ করে প্রতিপক্ষ হাসান আহমেদ আপিল বিভাগে আবেদন করলেও আজ আদালত তা খারিজ করে দেন। ফলে মোবাশ্বের আলমের প্রার্থিতা এখন আইনিভাবে বৈধ।

এখন একক প্রার্থী হিসেবে মোবাশ্বের আলম ভূঁইয়া ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com