শিরোনাম :
কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা একুশে ফেব্রুয়ারি ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই: র‍্যাব ডিজি বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল রমজানের প্রথম জুমায় বকশীগঞ্জ হাসপাতালে ৮ জন ডাক্তার যোগদান করেছেন অবৈধ অর্থ সম্পদের মাধ্যমে বিলাসবহুল বাড়ির মালিক উপ সহকারি প্রকৌশলী আব্দুর রাজ্জাক। লক্ষ্মীপুরে পূর্ণমন্ত্রী হয়ে দুইদিনের সফরে এ্যানি চৌধুরী বাগেরহাট শরণখোলায় মাছের ঘের থেকে ১২ ফুট অজগর উদ্ধার কক্সবাজার ওজিলের গাড়িবহরে দুর্ঘটনা; রোহিঙ্গা ক্যাম্পে মানবিক বার্তা নড়াইল জেলা হাসপাতাল বেতনের টাকা নয় ছয়, ৭ মাস আউটসোর্সিং কর্মীদের বেতন বন্ধ মৌলভীবাজার বিয়ে করতে মৌলভীবাজারে এলেন চীনা তরুণী দিনাজপুর শাসন নয়, সেবক হতে এসেছি: পিনাক চৌধুরী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

যুক্তরাষ্ট্রকে উসকানি দিচ্ছে ইসরায়েল ইরানে সরকার পরিবর্তনে

যুক্তরাষ্ট্রকে উসকানি দিচ্ছে ইসরায়েল ইরানে সরকার পরিবর্তনে

আন্তর্জাতিক ডেস্ক :
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে থাকলেও নীরব ইসরায়েলি নেতারা। তবে তাদের এই নীরবতা কোনো নিষ্ক্রিয়তা নয়, বরং এর পেছনে রয়েছে এক গভীর কৌশল।বিশ্লেষকদের মতে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমান সময়কে একটি সুবর্ণ সুযোগ হিসেবে দেখছেন। তিনি চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে ইরানে খামেনির শাসনের পতন ঘটাতে।

শনিবার (৩১ জানুয়ারি) বিবিসির প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, সাধারণত ইরানের যেকোনো ইস্যুতে সোচ্চার থাকলেও এবার জনসমক্ষে খুব কম কথা বলছেন নেতানিয়াহু।

এ বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা ড্যানি সিট্রিনোভিচ বিবিসিকে বলেন, এই নীরবতা থেকেই বোঝা যায়, নেতানিয়াহু এই মুহূর্তটিকে কতটা গুরুত্ব দিচ্ছেন। নেতানিয়াহু মনে করেন, পারস্য উপসাগরে বিপুল মার্কিন সেনা উপস্থিতি এবং ট্রাম্পের আক্রমণাত্মক মনোভাব ইরানের শাসনব্যবস্থা ভাঙার এক বিরাট সুযোগ তৈরি করেছে।

ইসরায়েলি গোয়েন্দা ইউনিটের সাবেক উপ-পরিচালক আসাফ কোহেনও জানিয়েছেন, এই নীরবতার পেছনে একটি সুপরিকল্পিত কৌশল কাজ করছে।

তিনি বলেন, ইসরায়েলি নেতৃত্ব চায় এবার যুক্তরাষ্ট্রই সামনে থেকে নেতৃত্ব দিক, কারণ তাদের শক্তি ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অনেক বেশি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ইরানকে প্রধান হুমকি ও মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার সবচেয়ে বড় কারণ হিসেবে দেখে আসছেন।

প্রকাশ্যে নীরব থাকলে নেতানিয়াহু ব্যক্তিগতভাবে ট্রাম্পকে ইরানে সর্বাত্মক হামলার জন্য চাপ দিচ্ছেন বলে জানায় বিবিসি।

সম্প্রতি ইসরায়েলি সামরিক গোয়েন্দাপ্রধান শ্লোমি বিন্ডার ওয়াশিংটনে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ইরানে সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু নিয়ে আলোচনা হয়েছে।

উত্তেজনা কমেনি, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অগ্রগতি দাবি ইরানের
যৌন অপরাধে ট্রাম্পের নাম এসেছে শত শত বার, নথি প্রকাশ

ইসরায়েলের নীতিনির্ধারকদের মতে, তেহরানে শাসনব্যবস্থা পরিবর্তিত হলে বড় সুবিধা মিলতে পারে। এর মধ্যে রয়েছে ইরানের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ হওয়ার সম্ভাবনা, লেবাননের হিজবুল্লাহর মতো শক্তিশালী প্রক্সি গোষ্ঠীর খাদ্য, জিনিসপত্র ও আর্থিক সমর্থন বন্ধ হয়ে যাওয়া এবং সার্বিক আঞ্চলিক নিরাপত্তা জোরদার হওয়া।

ইসরায়েল মনে করে ইরানে খামেনি সরকারের নেতৃত্ব বহাল থাকলে যেকোনো চুক্তি বা সীমিত হামলা শেষ পর্যন্ত ইসরায়েলের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। পাল্টা হামলার আশঙ্কা ও ঝুঁকি থেকে যায়।

বিশ্লেষক ও সাবেক গোয়েন্দা কর্মকর্তা আসাফ কোহেনের মতে, ইরান এখন সামরিক ও অভ্যন্তরীণভাবে তার ইতিহাসের অন্যতম দুর্বল অবস্থানে রয়েছে। দেশের ভেতরে বিক্ষোভ, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের হুমকি ও নিষেধাজ্ঞা আরোপে তেহরান এখন কোণঠাসা।

তিনি বলেন, এটি এমন এক সুযোগ যা হয়তো আর কখনো আসবে না। অনেকের কাছেই এটি ‘এখনই নয়তো কখনোই নয়’ এমন একটি মুহূর্ত।

তবে গত বছর ১২ দিনের যুদ্ধের স্মৃতি এখনো ইসরায়েলিদের মনে রয়েছে। সে সময় ইরানের কয়েকশ ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে তেল আবিবের আবাসিক এলাকায় আঘাত হানে। এতে নিহত হন ২৮ জন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com