শিরোনাম :
কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা একুশে ফেব্রুয়ারি ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই: র‍্যাব ডিজি বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল রমজানের প্রথম জুমায় বকশীগঞ্জ হাসপাতালে ৮ জন ডাক্তার যোগদান করেছেন অবৈধ অর্থ সম্পদের মাধ্যমে বিলাসবহুল বাড়ির মালিক উপ সহকারি প্রকৌশলী আব্দুর রাজ্জাক। লক্ষ্মীপুরে পূর্ণমন্ত্রী হয়ে দুইদিনের সফরে এ্যানি চৌধুরী বাগেরহাট শরণখোলায় মাছের ঘের থেকে ১২ ফুট অজগর উদ্ধার কক্সবাজার ওজিলের গাড়িবহরে দুর্ঘটনা; রোহিঙ্গা ক্যাম্পে মানবিক বার্তা নড়াইল জেলা হাসপাতাল বেতনের টাকা নয় ছয়, ৭ মাস আউটসোর্সিং কর্মীদের বেতন বন্ধ মৌলভীবাজার বিয়ে করতে মৌলভীবাজারে এলেন চীনা তরুণী দিনাজপুর শাসন নয়, সেবক হতে এসেছি: পিনাক চৌধুরী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিশ্বাস করি না সাকিব-মাশরাফির গণহত্যার মামলা: ইশরাক

বিশ্বাস করি না সাকিব-মাশরাফির গণহত্যার মামলা: ইশরাক

ক্রীড়া ডেস্ক :

বাংলাদেশের দুই পরিচিত ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাকে ঘিরে সাম্প্রতিক সময়ে নানা আলোচনা তৈরি হয়েছে। তারা দুজনই সাবেক সংসদ সদস্য ছিলেন। ২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক পালাবদলের পর সরকার পতনের সঙ্গে সঙ্গে তাদের সংসদ সদস্য পদও বাতিল হয়ে যায়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

তবে এখন পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ প্রকাশ্যে আসেনি, যেখানে দেখা যায়- এই দুই ক্রিকেটার সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন বা কোনো হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন। জুলাই আন্দোলনের সময় সাকিব আল হাসান কানাডায় অবস্থান করছিলেন বলে জানা যায়। অন্যদিকে মাশরাফি দেশে থাকলেও তাকে আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিতে দেখা যায়নি। বরং আন্দোলনের সময় নিজের মেয়েকে অংশ নিতে পাঠিয়েছিলেন বলেও তথ্য সামনে এসেছে। সরকার পরিবর্তনের পর এক সাক্ষাৎকারে তিনি নিজের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে অনুশোচনার কথাও বলেন।

এ বিষয়ে দেশের এক বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত বিএনপি নেতা ও বিসিবি কাউন্সিলর ইশরাক হোসেন। তিনি বলেন, ‘উনারা (সাকিব এবং মাশরাফি) ক্রীড়াবিদ। তারা ক্রিকেটার, যেন তেন ক্রিকেটার না, আমাদের দেশের সম্পদ। আমি ক্রিকেটার হিসেবে বিবেচনা করছি। জনগণ তাদের এক প্রকার জবাব দিয়ে দিয়েছে, সমাজ দিয়ে দিয়েছে। তাদের বিরুদ্ধে যে গণহত্যার মামলা, তা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। আমার কাছে মনে হয় নাই, তারা নির্দেশ দিয়েছে বা নিজেরা হাতে বন্দুক নিয়ে গুলি করে হত্যা করেছে, আমার কাছে মনে হয় নাই।’

ইশরাক আরও মন্তব্য করেন, ‘সবশেষে উনাদের বিরুদ্ধে যদি অন্য কোনো দুর্নীতি বা মানি লন্ডারিং সংক্রান্ত অভিযোগ বা মামলা থেকে থাকে, তাহলে যথাযথ কর্তৃপক্ষের উচিত হবে আইনি ব্যাপারগুলো খতিয়ে দেখা।’

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সাকিব আল হাসানকে আবারও জাতীয় দলে ফেরানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে। আসন্ন পাকিস্তান সিরিজে তার দলে ফেরার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com