শিরোনাম :
কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা একুশে ফেব্রুয়ারি ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই: র‍্যাব ডিজি বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল রমজানের প্রথম জুমায় বকশীগঞ্জ হাসপাতালে ৮ জন ডাক্তার যোগদান করেছেন অবৈধ অর্থ সম্পদের মাধ্যমে বিলাসবহুল বাড়ির মালিক উপ সহকারি প্রকৌশলী আব্দুর রাজ্জাক। লক্ষ্মীপুরে পূর্ণমন্ত্রী হয়ে দুইদিনের সফরে এ্যানি চৌধুরী বাগেরহাট শরণখোলায় মাছের ঘের থেকে ১২ ফুট অজগর উদ্ধার কক্সবাজার ওজিলের গাড়িবহরে দুর্ঘটনা; রোহিঙ্গা ক্যাম্পে মানবিক বার্তা নড়াইল জেলা হাসপাতাল বেতনের টাকা নয় ছয়, ৭ মাস আউটসোর্সিং কর্মীদের বেতন বন্ধ মৌলভীবাজার বিয়ে করতে মৌলভীবাজারে এলেন চীনা তরুণী দিনাজপুর শাসন নয়, সেবক হতে এসেছি: পিনাক চৌধুরী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কক্সবাজারে মেসুত ওজিল, সঙ্গে এরদোয়ানের ছেলে বিলাল

কক্সবাজারে মেসুত ওজিল, সঙ্গে এরদোয়ানের ছেলে বিলাল

কক্সবাজার জেলা প্রতিনিধি,

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণে একদিনের সরকারি সফরে কক্সবাজারে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান-এর পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান। তার নেতৃত্বে ১১ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে সফরসঙ্গী হিসেবে রয়েছেন জার্মানির জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় ঢাকা থেকে বিশেষ বিমানে প্রতিনিধি দলটি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে তাদের স্বাগত জানান জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান ও পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।

 

পরে তারা কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয় পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও রোহিঙ্গা শিবিরে কর্মরত তুরস্কের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে নেকমেতিন বিলাল এরদোয়ান বলেন, রোহিঙ্গাদের নিজ জন্মভূমিতে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখা জরুরি। তিনি উল্লেখ করেন, ২০১৭ সালের রোহিঙ্গা সংকটের সূচনালগ্ন থেকে তুরস্ক সরকার মানবিক সহায়তা কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছে। এ সময় রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

মতবিনিময় সভা শেষে প্রতিনিধি দলটি উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে যান। সেখানে তারা তুর্কি ফিল্ড হাসপাতাল এবং তুরস্কের স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত মাল্টিপারপোজ এডুকেশন অ্যান্ড কালচারাল সেন্টার পরিদর্শন করেন। পাশাপাশি রোহিঙ্গাদের অংশগ্রহণে আয়োজিত একটি চ্যারিটি ফুটবল ম্যাচে অংশ নেওয়ার কথা রয়েছে প্রতিনিধি দলের সদস্যদের। ম্যাচ শেষে নেকমেতিন বিলাল এরদোয়ান ও মেসুত ওজিলসহ প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতার করবেন।

একদিনের এই সফরে প্রতিনিধি দল রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান মানবিক অবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম এবং আন্তর্জাতিক সহায়তা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করবেন। প্রতিনিধি দলে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার সভাপতি আব্দুল্লাহ এরেন, ঢাকাস্থ তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী ও গণমাধ্যম প্রতিনিধিরা রয়েছেন।

 

রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সদস্যরা রাতে বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com