শিরোনাম :
কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা একুশে ফেব্রুয়ারি ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই: র‍্যাব ডিজি বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল রমজানের প্রথম জুমায় বকশীগঞ্জ হাসপাতালে ৮ জন ডাক্তার যোগদান করেছেন অবৈধ অর্থ সম্পদের মাধ্যমে বিলাসবহুল বাড়ির মালিক উপ সহকারি প্রকৌশলী আব্দুর রাজ্জাক। লক্ষ্মীপুরে পূর্ণমন্ত্রী হয়ে দুইদিনের সফরে এ্যানি চৌধুরী বাগেরহাট শরণখোলায় মাছের ঘের থেকে ১২ ফুট অজগর উদ্ধার কক্সবাজার ওজিলের গাড়িবহরে দুর্ঘটনা; রোহিঙ্গা ক্যাম্পে মানবিক বার্তা নড়াইল জেলা হাসপাতাল বেতনের টাকা নয় ছয়, ৭ মাস আউটসোর্সিং কর্মীদের বেতন বন্ধ মৌলভীবাজার বিয়ে করতে মৌলভীবাজারে এলেন চীনা তরুণী দিনাজপুর শাসন নয়, সেবক হতে এসেছি: পিনাক চৌধুরী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজশাহী রাজশাহীতে আওয়ামী লীগ কার্যালয় খুলে ‘খিচুড়ি পার্টি’

রাজশাহী রাজশাহীতে আওয়ামী লীগ কার্যালয় খুলে ‘খিচুড়ি পার্টি’

রাজশাহী জেলা প্রতিনিধি,

রাজশাহীর তানোরে দীর্ঘদিন পর স্থানীয় আওয়ামী লীগের একটি কার্যালয় খোলা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কলমা ইউনিয়নের দরগাডাঙ্গা এলাকায় এ অফিস খোলা হয়।

 

এ সময় সেখানে খিচুড়ি রান্না করে বিতরণ করা হয়। এছাড়া দলটির নেতাকর্মীরা সেখানে খিচুড়ি পার্টির আয়োজন করে উৎসবও শুরু করেন। একজন আওয়ামী লীগের কর্মী ভিডিও ধারণ করে পরে রাতে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘অনেকদিন ধরে বন্ধ ছিল আমাদের এই অফিস। আমরা আজ ওপেনিং করলাম। অফিসটা খোলা হলো সবাইকে নিয়ে রমজানের প্রথম রোজায়। বঙ্গবন্ধুর সৈনিকরা আছে, থাকবে।’

 

ওই আওয়ামী লীগ কর্মী আরও বলেন, ‘তারেক জিয়াকেও বলি, আপনি তারেক জিয়া এগিয়ে যান। যদি কোনোদিন আপনার কোনো সমস্যা হয়, বঙ্গবন্ধুর সৈনিকদের স্মরণ করবেন। পুলিশ প্রশাসন ব্যর্থ হতে পারে, কিন্তু বঙ্গবন্ধুর সৈনিকরা ব্যর্থ হবে না। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’

এদিকে, এ ঘটনার পর ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ প্রকাশ্যে এসে এসব করতে পারে না। তাদের গ্রেফতারের দাবিও জানিয়েছেন স্থানীয়রা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com