শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সখীপুরে গৃহবধূ খুন, ছেলে পলাতক

সখীপুরে গৃহবধূ খুন, ছেলে পলাতক

শাহজালাল টাঙ্গাইল জেলা প্রতিনিধি।

টাঙ্গাইলের সখীপুরে মুক্তা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে সখীপুর থানা পুলিশ। ছেলে মুরাদ পলাতক থাকায় সন্দেহর তীর এখন ছেলের দিকে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (৩০ মার্চ) উপজেলার গজারিয়া পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রতিবেশী সূত্রে জানা যায়, নিহত মুক্তা বেগমের স্বামী আলহাজ্ব মিয়া প্রায় তিন বছর ধরে কাতারে অবস্থান করছেন। রবিবার গৃহবধূর বিকাশ নাম্বারে স্বামী আলহাজ মিয়া কিছু টাকা পাঠান। পরে ছেলে মুরাদ গোপনে মায়ের মোবাইল চুরি করে নিয়ে ক্যাশ আউট করেন। এ ঘটনায় ছেলে মুরাদ মায়ের ওপর হামলা করে হত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ছেলে মাদকাসক্ত বলেও এলাকাবাসী জানায়।

এদিকে ঘটনার দিন সকালে ছেলে মুরাদ তার ছোট বোনকে নিয়ে নানির বাড়িতে চলে যান। এরপর থেকেই শুরু হয় উদ্বেগ। কিছুক্ষণ পরই নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে ঢুকে দেখতে পান—এক কোণে পড়ে আছে মুক্তা বেগমের নিথর দেহ।

ঘটনাটিকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে, কারণ এরপর থেকেই ছেলে মুরাদ পলাতক। এলাকাবাসী ও পরিবারের ধারণা, এই ঘটনায় তার সংশ্লিষ্টতা থাকতে পারে।
অন্যদিকে, নিহতের বাবার বাড়ির লোকজনের অভিযোগ—মুক্তা বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের দাবি, এর পেছনে শ্বশুরবাড়ির লোকজন জড়িত।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. হেলাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। পলাতক ছেলে মুরাদকে খুঁজে পাওয়া গেলে ঘটনার আসল রহস্য উন্মোচিত হতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com