শিরোনাম :
সংসদে বিরল নজির, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ সংসদে ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে: সংসদে আইনমন্ত্রী জামালগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে ২০৮০ লিটার ডিজেল জব্দ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের নেপাল বাধা পেরিয়ে ফাইনালে যুবারা ইরান যুদ্ধে এগিয়ে আসেনি মিত্ররা, ন্যাটো থেকে বেরিয়ে যাচ্ছেন ট্রাম্প? হরমুজ প্রণালি সচল করতে এবার সরাসরি যুদ্ধে নামার প্রস্তুতি সংযুক্ত আরব আমিরাতের? ভূলোয়া ব্রিজের পাশে রাতের আঁধারে মাটি চুরি, ঝুঁকিতে সেতু — আতঙ্কে এলাকাবাসী পূবাইলে তুরাগ ফিলিং স্টেশন মালিককে ৬০ হাজার টাকা জরিমানা  পঞ্চগড়ের বোদায় পুলিশ সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত দেশে ফিরে লিবিয়া থেকে আরও ১৭৫ বাংলাদেশি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

খুলনায় ৩৫ ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ

খুলনায় ৩৫ ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ

খুলনাপ্রতিনিধি,

খুলনা মহানগর ও জেলার জ্বালানি তেল সরবরাহ এবং বিক্রয় কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে জেলায় ৩৫ জন ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হয়েছে।

খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল হাই মো. আনাছ স্বাক্ষরিত এক অফিস আদেশ বলে এ নিয়োগ দেওয়া হয়।

এ আদেশ অনুযায়ী, খুলনার ৩৫টি ফিলিং স্টেশনে ৩৫ জন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর মধ্যে মহানগরে ১৭ জন এবং উপজেলা পর্যায়ে ১৮ জন দায়িত্ব পালন করবেন। কর্মকর্তারা তাদের নিজ নিজ ফিলিং স্টেশনে নিয়মিত উপস্থিত থেকে তেলের সরবরাহ, মজুত এবং বিক্রয় কার্যক্রম মনিটর করবেন।

নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসারদের দায়িত্বের মধ্যে রয়েছে- প্রতিদিন ফিলিং স্টেশনের প্রারম্ভিক মজুত রেকর্ড করা, ডিপো থেকে সরবরাহকৃত তেলের পরিমাণ যাচাই, ডিসপেন্সিং মেশিনের মিটার রিডিং পর্যবেক্ষণ এবং বিক্রয় শেষে সমাপনী মজুত পর্যালোচনা করা। এছাড়া তারা অনুমোদিত লে-আউট প্ল্যান অনুযায়ী মজুত ক্ষমতা যাচাই, অনুমোদিত ট্যাংক বা স্থাপনার উপস্থিতি পরীক্ষা এবং ভোক্তা পর্যায়ে অবৈধ বিক্রি রোধের দায়িত্বও পালন করবেন।

ট্যাগ অফিসাররা দিনে অন্তত তিনবার স্টক আপডেট নিশ্চিত করবেন। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি শুরু না হয়, প্রথমবার সতর্কতা, দ্বিতীয়বার মোবাইল কোর্ট এবং তৃতীয়বার সাময়িক স্থগিতাদেশের ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসন আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে খুলনায় তেল সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নিয়ন্ত্রিত ও ঝুঁকিমুক্ত করা সম্ভব হবে।

প্রশাসন সূত্রে জানা গেছে, ট্যাগ অফিসাররা প্রতিটি ফিলিং স্টেশনে নিয়মিত রিপোর্ট সংরক্ষণ করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরাসরি জেলা প্রশাসকের কার্যালয়ে তথ্য পাঠানো হবে।

খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মাদ আনাস বলেন, খুলনার ৩৫টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। যাতে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা যায়।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com