ফরিদপুর জেলা প্রতিনিধি,
ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ।
মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে প্রশাসক নিয়োগের এ তথ্য জানানো হয়।
নিয়োগ পাওয়ার প্রতিক্রিয়ায় আফজাল হোসেন খান পলাশ বলেন, ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এই দায়িত্ব যেমন : সম্মানের, তেমনি বড় একটি দায়বদ্ধতা।
তিনি বলেন, এ দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশেষভাবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ধন্যবাদ, যার দিকনির্দেশনা আমাদের পথচলার প্রেরণা।
নিজ জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পলাশ বলেন, এ জেলার মানুষ সব সময় আমাকে ভালোবাসা, আস্থা ও সমর্থন দিয়ে এসেছে। তাদের এই ভালোবাসাই আমার শক্তি। সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জেলার উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণে কাজ করতে চান।
দীর্ঘদিনের রাজনৈতিক পথচলায় আফজাল হোসেন খান পলাশ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং এর আগে যুবদলের সভাপতি হিসেবেও সক্রিয় ছিলেন। পতিত স্বৈরাচার পতনের আন্দোলনে সক্রিয় ভূমিকা মাঠপর্যায়ে তার সাংগঠনিক কার্যক্রম ও তরুণদের মধ্যে গ্রহণযোগ্যতা তাকে এ দায়িত্ব পালনে সহায়ক হবে বলে মনে করছেন রাজনৈতিক মহল।
Leave a Reply