শিরোনাম :
সংসদে বিরল নজির, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ সংসদে ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে: সংসদে আইনমন্ত্রী জামালগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে ২০৮০ লিটার ডিজেল জব্দ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের নেপাল বাধা পেরিয়ে ফাইনালে যুবারা ইরান যুদ্ধে এগিয়ে আসেনি মিত্ররা, ন্যাটো থেকে বেরিয়ে যাচ্ছেন ট্রাম্প? হরমুজ প্রণালি সচল করতে এবার সরাসরি যুদ্ধে নামার প্রস্তুতি সংযুক্ত আরব আমিরাতের? ভূলোয়া ব্রিজের পাশে রাতের আঁধারে মাটি চুরি, ঝুঁকিতে সেতু — আতঙ্কে এলাকাবাসী পূবাইলে তুরাগ ফিলিং স্টেশন মালিককে ৬০ হাজার টাকা জরিমানা  পঞ্চগড়ের বোদায় পুলিশ সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত দেশে ফিরে লিবিয়া থেকে আরও ১৭৫ বাংলাদেশি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাউফলে তরমুজের জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষে সংঘর্ষ, নিহত ১

বাউফলে তরমুজের জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষে সংঘর্ষ, নিহত ১

খান মোঃ নওতাজ
পটুয়াখালীর বাউফল উপজেলায় তরমুজের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উজ্জ্বল কর্মকার (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আরও দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলের দিকে উপজেলার চন্দ্রদ্বীপ চরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উজ্জ্বল কর্মকারকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত উজ্জ্বল কর্মকার উপজেলার কালাইয়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম অজিত কর্মকার।
স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রদ্বীপ চরের তরমুজের জমি লিজ ও টাকা লেনদেনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে প্রথমে তরমুজ চাষী ফিরোজ গাজীর ওপর হামলার ঘটনা ঘটে। পরে ফিরোজ গাজীর নেতৃত্বে প্রতিপক্ষের ওপর পাল্টা হামলা চালানো হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।
এ সময় উজ্জ্বল কর্মকার গুরুতর আহত হন। এছাড়া দাসপাড়া এলাকার শামিম হাওলাদার (৩৫) ও মিজান গাজী (৪০) আহত হন। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের ভাই তাপস কর্মকার বলেন, চন্দ্রদ্বীপ ইউনিয়ন পুলিশ ক্যাম্পের ইনচার্য এসআই মিজানের অবহেলার কারণে তার ভাইয়ের মৃত্যু হয়েছে। তিনি দ্রুত সময়ের মধ্যে চিকিৎসার ব্যবস্থা করলে তার ভাই বেঁচে যেতো।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম রাজ্জাক জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চন্দ্রদ্বীপ এলাকার জালাল গাজী ও ফিরোজ গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় পুলিশের যদি অবহেলা থাকে তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com