শিরোনাম :
কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি সিলেটে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, হতাহতরা সবাই শ্রমিক দেশের ১৩ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কক্সবাজার উপকূলে ডাকাতের কবল থেকে ৪ শ্রমিক উদ্ধার

কক্সবাজার উপকূলে ডাকাতের কবল থেকে ৪ শ্রমিক উদ্ধার

কক্সবাজার জেলা প্রতিনিধি,

কক্সবাজারের কুতুবদিয়া উপকূলবর্তী সাগরে ডাকাতের কবলে পড়া চার শ্রমিককে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

বুধবার (১ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার (৩০ মার্চ) সকালে চার শ্রমিক কুতুবদিয়া লাইট হাউস থেকে প্রায় ৪ নটিক্যাল মাইল পশ্চিমে কুতুবদিয়া অ্যাঙ্করেজ এলাকায় বাণিজ্যিক জাহাজ “মেঘনা হোপ”-এ কাজ করতে যান। পরদিন মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে কাজ শেষে তারা একটি ড্যানিশ বোটে করে চট্টগ্রামে ফেরার পথে ওই এলাকায় ডাকাতের কবলে পড়েন।

এ সময় ‘এমভি লিউ পার্ট-২’ নামের একটি জাহাজের ক্রু সদস্য জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ড দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়।

কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ডাকাতের কবলে পড়া ড্যানিশ বোট থেকে চার শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত শ্রমিকরা একটি বাণিজ্যিক শিল্পগোষ্ঠীর অধীনে কর্মরত বলে জানা গেলেও, তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

 

কোস্ট গার্ডের ওই কর্মকর্তা জানান, উদ্ধারের পর শ্রমিকদের প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। পরবর্তীতে বোটসহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com