শিরোনাম :
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ

খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ

খুলনা জেলা প্রতিনিধি,
খুলনা প্রেস ক্লাবে ঢুকে কর্মরত সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও লাঞ্ছিতের ঘটনা ঘটেছে। হামলার খবর পেয়ে বিভিন্ন জায়গা থেকে সাংবাদিকরা প্রেসক্লাবে ছুটে আসেন। তাৎক্ষণিক ক্ষুব্ধ সাংবাদিকরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘ‌টে। পরে প্রেসক্লাবের পক্ষ থেকে সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একদল দুর্বৃত্ত হঠাৎ করে প্রেস ক্লাবে ঢুকে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে ত‌র্কে জড়ায়। পূ‌র্ব থে‌কে খুলনা প্রেস ক্লা‌বে নির্বাচ‌নে প্রচারণা চল‌ছি‌ল। এ সময় ক‌য়েকজন দুর্বৃত্ত সভাপ‌তি প্রার্থী মোস্তফা স‌রোয়‌রের নাম ধ‌রে ডাকাডা‌কি ও গা‌লিগালাজ কর‌তে থা‌কে। এর ম‌ধ্যে এখন টে‌লি‌ভিশন, খুলনার বি‌শেষ প্রতি‌নি‌ধি ও সময়ের খবরের সম্পাদক ত‌রিকুল ইসলামের ওপর হামলা ক‌রে। এতে কয়েকজন সাংবাদিক আহত হয়। পরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ সাংবাদিকরা। এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা।

তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে শাস্তি নিশ্চিত করতে হবে।

 

সাংবাদিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানানো হয়।

বিক্ষোভ সঞ্চালনা করেন দৈনিক সমকালের স্টাফ রিপোর্টর হাসান হিমালয়। বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নির্বাহী সদস্য জিয়াউস সাদাত প্রমুখ।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com