যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

যে নিষেধাজ্ঞা জারি করল পুলিশ আবারও হুমকি সালমানকে

যে নিষেধাজ্ঞা জারি করল পুলিশ আবারও হুমকি সালমানকে

বিনোদন ডেস্ক :

বলিউড ‘ভাইজান’ সালমান খান গতবছর জুনের পর শনিবার ফের হুমকি পেয়েছেন। এই হুমকির পর রাতারাতি বাড়ানো হয়েছে তার নিরাপত্তারক্ষীর সংখ্যা। শুধু সালমানের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীই নয়, এ ঘটনায় নড়েচড়ে বসেছে মুম্বই পুলিশও।

এই ঘটনার পরই চব্বিশ ঘণ্টা সালমানের নিরাপত্তায় দু’জন অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইনস্পেক্টর এবং ৮-১০ জন পুলিশ কনস্টেবল মোতায়েন থাকবেন। পাশাপাশি তার বান্দ্রার বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে ভক্তদের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।

এই ঘটনার আগেই ওয়াই প্লাস নিরাপত্তা পেয়েছেন অভিনেতা। এছাড়াও যাতায়াতের ক্ষেত্রে সব সময় বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করেন। গোটা নিরাপত্তার দেখভাল করছেন অভিনেতার দীর্ঘদিনের সহযোগী দেহরক্ষী শেরা।
শনিবার হুমকি দিয়ে একটি ই-মেইল আসে সালমানের ম্যানেজারের কাছে। মুম্বাই পুলিশ সূত্রের খবর, সেই মেইলটি পাঠিয়েছে কানাডা প্রবাসী ডন গোল্ডি ব্রারের এক সহযোগী।

মেইলটিতে উল্লেখ করা হয়েছে তিহাড় জেল থেকে দেওয়া গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হুমকির কথাও। মেইলে বলা হয়েছে, সালমান খানের সঙ্গে মুখোমুখি কথা বলতে চায় গোল্ডি।

ওই হুমকি মেইলটি করা হয়েছে মোহিত গর্গ নামে একজনের মেইল থেকে। সেখানে লেখা হয়েছে, ‘গোল্ডি ভাই কথা বলতে চায় তোর বস সালমানের সঙ্গে। কিছু হিসাব চোকাতে হবে। সময় আছে। খবর দিয়ে দিলাম। পরের বার ঝটকা লাগবে।’

ওই মেইলের কথা জানতেই লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার ও মোহিত গর্গ নামে অন্য এক মাফিয়ার বিরুদ্ধে এফআইআর করে পুলিশ।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com