ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করায় দালালসহ ৭ ব্যক্তিকে আটক করেছে ৫৮ বিজিবি। রবিবার (১৮ জুলাই) যাদবপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের যাদবপুর এলাকায় অভিযান চালিয়ে কানাইডাঙ্গা গ্রাম থেকে তাদের সাত ব্যক্তিকে আটক করে।
তারা হলেন- মাদারীপুর জেলার রাজৈর থানার রদবাড়ি গ্রামের অরুন সরকার (৫২), গোপালগঞ্জ জেলার সদর থানার আড়ৈকংসুর গ্রামের খিবেক মজুমদার (৩২), একই জেলার কাঁঠালবাড়ি গ্রামের অসীম বিশ্বাস (৫০) ও তার স্ত্রী অনিমা বিশ্বাস (৪৫) এবং পারাপারে সহায়তাকারী দালাল মহেশপুর থানার নোয়ানিপাড়া গ্রামের ইব্রাহিম মন্ডল (৪৫), জয়পুরহাট জেলার পুনর থানার পাঁচগ্রামের তানজিলা আক্তার (১৯) ও খাদিজা আক্তার বৃষ্টি (২০)।
এ ব্যাপারে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দিয়ে মহেশপুর মহিলা কলেজে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
Leave a Reply