নিজস্ব প্রতিবেদক :
চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে আরো এক বছর থাকছেন অবসরপ্রাপ্ত বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মাহবুবুজ্জামান।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিয়োগের চুক্তি সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৯ ধারা অনুযায়ী মাহবুবুজ্জামানের আগের চুক্তির ধারাবাহিকতায় ২৫ আগস্ট বা যোগদানের তারিখ থেকে এ নিয়োগের মেয়াদ কার্যকর হবে।
২০১৯ সালের ২১ আগস্ট চীনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান তৎকালীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সচিব মাহবুবুজ্জামান। কিন্তু তার নিয়মিত চাকরির মেয়াদ শেষ হয় পরের বছরের (২০২০) ২৪ আগস্ট। এরপর তাকে এক বছরের চুক্তিতে একই পদে নিয়োগ দেয়া হয়। সেই মেয়াদ আগামী ২৪ আগস্ট শেষ হবে।
Leave a Reply