যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চট্টগ্রামে স্থিতিশীল কাঁচা বাজার

চট্টগ্রামে স্থিতিশীল কাঁচা বাজার

চট্টগ্রামপ্রতিনিধি,

বাজেট ঘোষণা হওয়ার আগে থেকে বাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়ার রেওয়াজ রয়েছে। কাঁচা বাজার থেকে শুরু এর প্রভাব পড়ে পরিবহনেও। তবে বন্দর নগরী চট্টগ্রামে এবার সেই চিত্র নেই। বাজেট ঘোষণার পরও এখনো আগের মতো স্থিতিশীল বাজার পরিস্থিতি। মুরগির দাম ১০ টাকা বাড়লেও অন্যান্য পণ্যের দর রয়েছে আগের মতো।

নগরের কাজীর দেউড়ি কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, দেশি মুরগি কেজি ৬৩০ টাকা, ব্রয়লার মুরগি ২১০ টাকা ও সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকা করে। আশেপাশে কয়েকটি দোকানে ঘুরে মিলল একই চিত্র দামে। এছাড়াও ব্রয়লার ডিম ডজন ১৪০ টাকা ও দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ২১০ টাকায়।

মুরগি ব্যবসায়ী আবদুল হাকিম বলেন, আমাদের এখনো দাম বাড়েনি। অন্য সময়ে বাজেট ঘোষণার পর পরই দাম বাড়ানোর প্রবণতা থাকলেও এখন সেটা হচ্ছে না। আমরা যেহেতু বাড়তি দামে নিচ্ছি না, তাহলে বাড়তি দামে কেন বিক্রি করবো। অল্প টাকা লাভে আমরা ব্যবসায়ী করছি।
কাঁচা বাজার ঘুরে দেখা যায়, পেঁপের কেজি ৭০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, বেগুন ৮০ টাকা, কাকরোল ৬০ টাকা, টমেটো ১০০ টাকা, পটল ৫০ টাকা, বরবটি ৮০ টাকা, শিম ১৮০ টাকা, ঢেঢ়স ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা, ফুলকপি ১৪০ টাকা ও সালাতের শসা ৬০ টাকা করে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ী রিপন বলেন, বাজেটের পর দাম বাড়বে মনে করছি, কিন্তু দাম এখনো স্বাভাবিক আছে। আমরা যে দামে ক্রয় করছি সে দামে বিক্রি করছি। বাজেটের পর তেমন দাম বাড়েনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com