যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর বাজারে কমেছে চালসহ নিত্যপণ্যের দাম

রাজধানীর বাজারে কমেছে চালসহ নিত্যপণ্যের দাম

নিজস্ব প্রতিবেদকঃ
ফাইল ফটো

চালসহ নিত্যপণ্যের দাম সহনীয় হয়ে আসছে। চাহিদা অনুযায়ী বাজারে সরু ও মোটা চালের সরবরাহ ও মজুদ যথেষ্ট থাকায় গত মাসের তুলনায় পাইকারি ও খুচরা উভয় পর্যায়ের মূল্য কমতে শুরু করেছে।

বুধবার কয়েকটি বাজার ঘুরে এমনটি দেখা গেছে। বাজারে পাইকারি চাল (সরু) ৫৫-৭৪ টাকা, খুচরা ৫৭-৭৮ টাকা, পাইকারি চাল (মোটা) ৪২-৪৮ টাকা, খুচরা ৪৫-৫১ টাকা বিক্রি হতে দেখা গেছে। মসুর ডাল (উন্নত) পাইকারি ১১৬-১১৮ টাকা, খুচরা ১২৫-১২৭ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার ঘুরে আরো দেখা যায়, শাকসবজির সরবরাহ বেড়েছে। বেগুন, পটল, কাঁচা পেঁপে, মিষ্টি কুমড়া, করলা, ঢেঁড়শ, লাউ, উচ্ছেসহ বেশ কিছু সবজির পাইকারি ও খুচরা মূল্য তুলনামূলক কমেছে।

খুচরা পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৭০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৪০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৩০ টাকায়।

প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ১৭০ টাকা এবং সোনালি মুরগির দাম ২৬০ থেকে ২৯০ টাকায় বিক্রি হচ্ছে। কেজি গরুর মাংস ৭৫০ টাকা ও হচ্ছে খাসির মাংস ১০০০ টাকা কেজি দরে বিক্রি। প্রতি হালি ফার্মের মুরগির ডিম ৪৫ থেকে ৪৮ টাকায় বিক্রি হচ্ছে।

শসা ৩০ টাকা, পটোল ৬০ টাকা, ঢেঁড়স ৩০ টাকা, চিচিঙ্গা ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। করলা ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, আলু ৩৮ থেকে ৪০ টাকা, বেগুন ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ আকারভেদে ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মিষ্টি কুমড়া কেজি ২৫ টাকা এবং প্রতি হালি কাঁচাকলা ২০ টাকায় বিক্রি হচ্ছে। লেবু প্রতি হালি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com