শিরোনাম :
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

খালেদা জিয়ার আবেদনের পরবর্তী শুনানি ১৪ আগস্ট

খালেদা জিয়ার আবেদনের পরবর্তী শুনানি ১৪ আগস্ট

নিজস্ব প্রতিবেদক:

নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের বৈধতা ও বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের ওপর শুনানি ১৪ আগস্ট পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। বুধবার প্রথম দিনের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। দুদকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রমুখ।

এদিন খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার কায়সার কামাল মামলার এজাহার উপস্থাপন করে বলেন, এই মামলার জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী অসুস্থ থাকার কারণে কোর্টে আসেননি। তিনি শুনানি করবেন, এজন্য সময় প্রার্থনা করেন কায়সার কামাল।

এর আগে শুনানির এক পর্যায়ে হাইকোর্ট দুদকের আইনজীবীর কাছে জানতে চান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা বাতিল হওয়ার পর কেন আপিল করেনি দুদক। এ সময় দুদক আইনজীবী খুরশীদ আলম খান বলেন, দুটা মামলা ভিন্ন। এছাড়াও ১৬৪ ধারায় খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ব্যবসায়ী সেলিম ভুঁইয়া। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে ১৬৪ ধারায় কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি পাওয়া যায়নি। এরপর আদালত ১৪ আগস্ট শুনানি শেষ করার জন্য শেষবারের মতো সময় নির্ধারণ করেন।

গত ১৯ মার্চ খালেদা জিয়াসহ ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালত। এরপর অভিযোগ গঠনের বৈধতা নিয়ে ১৭ মে খালেদা জিয়ার পক্ষে হাইকোর্টে এ রিট মামলা করেন আইনজীবী কায়সার কামাল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com