শিরোনাম :
সংসদের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ জিতলেন অর্ণব সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফেসবুকে লাইভে এসে বাসা পরিষ্কার করলেন আতিক

ফেসবুকে লাইভে এসে বাসা পরিষ্কার করলেন আতিক

নিজস্ব প্রতিবেদক :

নিজের বাসায় পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
ঘোষণা অনুযায়ী ‘১০টা ১০ মিনিটে প্রতি শনিবার, নিজ নিজ বাসা-বাড়ি করি পরিষ্কার’ স্লোগানে শনিবার উত্তরার বাস ভবন থেকে ফেসবুক পেইজের লাইভে এসে তিনি এ কর্মসূচিতে অংশ নেন।

লাইভে এসে মেয়র আতিকুল ইসলাম বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে রূপান্তরিত করতে হবে। এডিস মশার বংশ বিস্তার রোধে সবাইকে লজ্জা পরিহার করে প্রতি শনিবার সকাল ১০টা ১০ মিনিটে স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ বাসা-বাড়ি পরিষ্কার করতে হবে।

তিনি বলেন, বাসার যে স্থানে গাছ লাগানো আছে সেখানকার টবে জমে থাকা পানিগুলো ফেলে দিতে হবে। নিজেরা সচেতন না হলে আমরা ডেঙ্গুর বিস্তার রোধ করতে পারব না। এছাড়াও বাসার পাশে পরিত্যক্ত বোতল, টায়ার নানান কিছু থাকে। সেগুলোতে জমে থাকা পানি ফেলে দিতে হবে।

মেয়র জানান, এডিসের লার্ভা স্বচ্ছ পানিতে হয়। তাই নিজের বাসভবন নিজের দায়িত্বে পরিষ্কার করতে হবে। এতে করে আমরা নিজেরা যেমন নিরাপদে থাকব, তেমনি পরিবার ও আশপাশের মানুষকে নিরাপদে রাখতে পারব। তাই সবার সচেতনতা জরুরি।

ডিএনসিসি মেয়র বলেন, করোনা পরিস্থিতিতে যেন ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় কারও মৃত্যু না হয়, সেজন্যই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে একযোগে ২৭ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত শুক্রবার ব্যতীত ১০ দিনব্যাপী মশক নিধনে চিরুনি অভিযান শুরু হয়েছে। প্রত্যেককে সচেতন নাগরিক হিসেবে দায়িত্ববান হয়ে নিজেদের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশ বিস্তারকে রোধ করতে হবে। নিজেদের বাসাবাড়িতে ফুলের টব, ছাদ কিংবা অন্য কিছুতে যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com