বেরোবি প্রতিনিধি
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সাড়ে ১১টায় একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. হাসিবুর রশীদের সভাপতিত্বে ও ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের আয়োজনে নৈতিকতা কমিটির সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী, ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মো. আব্দুল আলীম, প্রশাসন বিভাগের উপ-সচিব মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। এ সময় টিমের ফোকাল পয়েন্ট ও বাজেট শাখার উপ-পরিচালক খন্দকার আশরাফুল আলমের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দফতর ও বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
Leave a Reply