1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

খাগড়াছড়ি মানিকছড়িতে ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি

তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুশৃঙ্খল, সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার চার ইউনিয়ন বাটনাতলী, যোগ্যাছোলা, তিনটহরী ও মানিকছড়ি সদর ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সমন্বয়ক টিম।

 

বুধবার মানিকছড়ি টাউনহল ও ছদুরখীল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পৃথক দুটি মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আশিক।

সভায় সংগঠনের তৃণমূল পর্যায়ে চলমান বিভিন্ন সমস্যা, সাংগঠনিক কার্যক্রম ও প্রয়োজনীয় সংস্কার নিয়ে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. রফিক, বাটনাতলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলী, যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাঈন উদ্দিন, মানিকছড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ তিনটহরী ইউনিয়ন ছাত্রদল নেতা জুবায়ের হোসেন জুয়েল। সভায় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..