যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নাটোর ‘ক্লাস ফাঁকি’ দিয়ে পার্কে আড্ডা, ৪৯ শিক্ষার্থীকে আটক করে ডিবি!

নাটোর ‘ক্লাস ফাঁকি’ দিয়ে পার্কে আড্ডা, ৪৯ শিক্ষার্থীকে আটক করে ডিবি!

নাটোর প্রতিনিধি

‘ক্লাস ফাঁকি’ দিয়ে পার্কে আড্ডা, ৪৯ শিক্ষার্থীকে আটক করে ডিবি!
শিক্ষার্থীদের আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ।
স্কুল-কলেজ ফাঁকি দিয়ে রাজবাড়িতে ঘোরাঘুরি করছে ছাত্র-ছাত্রীরা―এমন খবরে নাটোর রাজবাড়িতে অভিযান চালিয়ে ৪৯ জনকে আটক করেছে ডিবি পুলিশ। তবে সবাইকে মুচলেকার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ডিবির (ওসি) আব্দুল মতিন।

রবিবার (৮ অক্টোবর) বেলা ২টায় শহরের বঙ্গজলে অবস্থিত ‘নাটোর রাজবাড়ি’তে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয়রা জানায়, প্রতিদিন রাজবাড়ির ভেতরে জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ক্লাস ফাঁকি দিয়ে এসে ঘোরাঘুরি করে।

অনেকের কর্মকাণ্ডে বিব্রত অবস্থায় পড়তে হয় দর্শনার্থীদের।
পুলিশ জানায়, পুলিশ সুপারের কাছে ফোন আসে, ‘নাটোরের অন্যতম পর্যটনকেন্দ্র বঙ্গজলে নাটোর রাজবাড়ির ভেতরে স্কুল-কলেজপড়ুয়া ছাত্র-ছাত্রীরা ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দিচ্ছে।’ পরে পুলিশ সুপারের নির্দেশে জেলা ডিবি পুলিশের একটি টিম রাজবাড়িতে অভিযান চালিয়ে ৪৯ জনকে আটক করে।

ডিবির (ওসি) আব্দুল মতিন বলেন, ‘ক্লাস ফাঁকি দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা রাজবাড়িতে আড্ডা দিচ্ছে―এমন খবরে পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৪৯ জনকে আটক করে ডিবি অফিসে নিয়ে আসা হয়।

পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী তাদের জিজ্ঞাসাবাদ করা এবং যাচাই-বাছাই করা হয়েছে। টিনএজ হওয়ায় পরিবারকে ডেকে মুচালেকা নিয়ে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com