শিরোনাম :
কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি সিলেটে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, হতাহতরা সবাই শ্রমিক দেশের ১৩ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কক্সবাজার পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই; গ্রেফতার ১৪

কক্সবাজার পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই; গ্রেফতার ১৪

 

কক্সবাজারপ্রতিনিধি:

টেকনাফে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাইয়ের অভিযােগে ১৪ জনকে গ্রেফতার করা হয়

কক্সবাজারের টেকনাফে পুলিশের উপর হামলা চালিয়ে মাদক-অস্ত্রসহ ছয় মামলার আসামি মোহাম্মদ হাবিব প্রকাশ মগুকে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নিয়ে গেছে তার স্বজনরা। এ ঘটনায় সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সৈয়দুল ইসলামসহ ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই সময় হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহতরা হলেন টেকনাফ মডেল থানার এসআই মহিউদ্দিন,রফিকুল ইসলাম রাফি ও নাজির হোসেন। এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান। তিনি বলেন, বুধবার দুপুরে মাদক -অস্ত্রসহ ছয় মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবির পাড়ার বাসিন্দা হাবিবুর রহমান হাবিব ওরফে মগুকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ওই সময় স্থানীয় ইউপি সদস্য সৈয়দুল ইসলামের নেতৃত্বে আসামির স্বজনরা লোহার রড, দা, কিরিচ নিয়ে এসে ইটপাটকেল ছুঁড়ে পুলিশের উপর হামলা চালায় এবং হাতকড়া পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, রাতে আসামির বসত বাড়ির সামনে থেকে হাতকড়াটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে ৪৪ জনকে এজাহারভুক্ত আসামি করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই এলাকায় অভিযান চালিয়ে এক জনপ্রতিনিধিসহ ১৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আসামিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। ছিনিয়ে নিয়ে যাওয়া আসামি হাবিবকে পুনরায় গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com