শিরোনাম :
যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পরীমণি-রাজ এখন ডিবিতে, রিমান্ড শুরু

পরীমণি-রাজ এখন ডিবিতে, রিমান্ড শুরু

আইন আদালত

অভিনেত্রী পরীমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে দায়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুই মামলার তদন্তভার দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখাকে (ডিবি)।

রাজধানীর বনানী থানায় বৃহস্পতিবার সন্ধ্যায় মামলা দুটি দায়ের হওয়ার পর রাতেই তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া।
তিনি বলেন, “একজন নায়িকা ও একজন প্রযোজকসহ ৪ জনের বিরুদ্ধে তিনটি মামলা বনানী থানায় রেকর্ড হয়েছে। এর মধ্যে দুটি আলাদা মাদক মামলা ও একটি পর্নোগ্রাফি আইনে মামলা। মাদকের দুটি মামলা রাতেই ডিবিতে পাঠানো হয়েছে। রিমান্ড পাওয়ার পর তারা আসামিও বুঝে নিয়েছে। প্রযোজকের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে, যেটি পর্নোগ্রাফি আইনের। সে মামলার তদন্তের বিষয়ে আমরা কোনও অর্ডার পাইনি। কোনও অর্ডার না পেলে মামলাটি আমরাই তদন্ত করব।”

এদিকে পরীমনি ও রাজের মাদকের দুটি মামলার তদন্তভার পাওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছেন ডিএমপির ডিবির প্রধান ও অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, ‘আমি দুটি মাদক মামলা তদন্তের অর্ডার পেয়েছি। আসামিরাও আমাদের কাস্টডিতে আছেন। তাদের চার দিনের রিমান্ডে পাওয়া গেছে। তাদের ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদ করা হবে।”

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বনানী থানায় পরীমণি, রাজ ও আরও দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করে র‌্যাব। এর আগে র‌্যাব কার্যালয়ে পরীমণি ও রাজকে গ্রেফতারের বিষয়ে ব্রিফিংয়ে বিস্তারিত জানানোর পর তাদের বনানী থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব জানায়, মাদকের চাহিদা মেটাতে পরীমণি নিজ বাসায় ‘মিনি বার’ স্থাপন করেছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরীমণিকে চারদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। একই মামলায় অভিনেত্রীর মামা পরিচয় দেয়া আশরাফুল ইসলাম দীপুকেও চারদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আরেক মামলায় প্রযোজক-পরিচালক নজরুল ইসলাম রাজ ও তার সহযোগী সবুজ আলীকেও চারদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com