শিরোনাম :
কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর চট্টগ্রাম জলাবদ্ধতা নিরসনে চসিকের ৬ পৃথক কমিটি শত শত ভক্তদের মন ভেঙে নতুন জীবনে পা রাখলেন সুবাহ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চলমান করোনা মানুষের জীবন বাঁচাতে ফিল্ড হাসপাতালের বিকল্প নেই’

চলমান করোনা মানুষের জীবন বাঁচাতে ফিল্ড হাসপাতালের বিকল্প নেই’

জ্যেষ্ঠ প্রতিবেদক:
ফাইল ছবি

 

পরিস্থিতিতে মানুষের জীবন বাঁচাতে ফিল্ড হাসপাতালের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)।

আজ শুক্রবার (৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি।

জি এম কাদের বলেন, সংক্রমণ প্রবণ এলাকাগুলোতে করোনা চিকিৎসায় ফিল্ড হাসপাতাল নির্মাণ জরুরি হয়ে পড়েছে। করোনার প্রকোপ কমছেই না। তাই দেশের মানুষের জীবন বাঁচাতে এই মুহূর্তে ফিল্ড হাসপাতাল নির্মাণের বিকল্প নেই। প্রয়োজনে ফিল্ড হাসপাতাল নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া যেতে পারে।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এ বছর মে মাসের শুরু থেকেই করোনার ভারতীয় ডেল্টা ধরন দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে। পর্যায়ক্রমে পুরো দেশই করোনার হটস্পট হয়ে পড়েছে। ইতোমধ্যেই করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোর প্রায় ৯০ শতাংশ শয্যা পূর্ণ হয়ে গেছে। আইসিইউও খালি নেই বেশিরভাগ হাসপাতালে। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী আবাসিক হোটেলগুলোকে হাসপাতাল করার চিন্তা করছে সরকার। কিন্তু অত্যন্ত সংক্রামক করোনা চিকিৎসার জন্য তুলনামূলকভাবে ফিল্ড হাসপাতাল নির্মাণই সুবিধাজনক ও কম ঝুঁকিপূর্ণ। ইতোমধ্যেই চীন, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া করোনা মোকাবেলায় ফিল্ড হাসপাতাল নির্মাণ করে করোনা চিকিৎসায় সাফল্য পেয়েছে।

বিরোধীদলীয় নেতা আরো বলেন, প্রতিবছর বিভিন্ন মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর দ্রুততার সঙ্গে ফিল্ড হাসপাতাল নির্মাণ করে। ফিল্ড হাসপাতাল নির্মাণে তাদের দারুণ অভিজ্ঞতা রয়েছে। তাই ফিল্ড হাসপাতাল নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব দিলেই দেশ উপকৃত হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com