আদালত প্রতিবেদক
নির্বাচন বাতিল ও সরকারের পদত্যাগ দাবিতে কালো পতাকা মিছিল করেছেন বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠন ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট ঢাকা বার ইউনিটের আইনজীবীরা। রোববার (১৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে এ মিছিল বের করেন তারা। মিছিলটি ঢাকা মহানগর দায়রা জজ আদালত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
Leave a Reply