বিনোদন প্রতিবেদক
বাবুরাজ খান
চলচ্চিত্র পরিচালক বাবুরাজ খান আর নেই। আজ শনিবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুর খবরটি রাইজিংবিডিকে নিশ্চিত করেন চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক মহাসচিব বদিউল আলম খোকন।
বদিউল আলম বলেন, ‘বাবুরাজ ভাই আমাদের সমিতির সম্মানিত সদস্য। তিনি পরিচালক সমিতির কার্যনির্বাহী পরিষদেরও সদস্য ছিলেন। তার আত্মার মাগফিরাত কামনা করছি৷’
বাবুরাজ ১৯৫৬ সালের ১৯ সেপ্টেম্বর মানিকগঞ্জের সিঙ্গাইর থানার চারিগ্রামে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম হাসিবুল রহমান খান। তবে পর্দায় তাকে সবাই ‘বাবুরাজ খান’ নামে চিনতেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক কার্যকরী সদস্য। তার পরিচালিত মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাষাণ’।
Leave a Reply