যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বস্ত্র ও পাট মন্ত্রীর সঙ্গে উইস্টন পেরেইরার সাক্ষাৎ

বস্ত্র ও পাট মন্ত্রীর সঙ্গে উইস্টন পেরেইরার সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:

বস্ত্র ও পাট মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আম্বিয়ান্তে ফেয়ার এর জিএম উইস্টন পেরেইরা। সাক্ষাৎকালে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, ‘বিশ্বে বাংলাদেশ ২য় পাট উৎপাদনকারী দেশ। বাংলাদেশে অতি উন্নতমানের পাট উৎপাদিত হয়। বাংলাদেশের উদ্যোক্তগণ পাট দিয়ে ২৮২ ধরণের বহুমুখী পাটজাত পণ্য উৎপাদন করছে যা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়।’

পাটমন্ত্রী আম্বিয়ান্তে ফেয়ার এর জিএম উইস্টন পেরেইরাকে বাংলাদেশে ভ্রমনের আমন্ত্রণ জানান। উইস্টন পেরেইরা বাংলাদেশের পাটজাত পণ্যসহ বাংলাদেশের উন্নয়ন পরিদর্শনের আগ্রহ ব্যক্ত করেন। এসময় মন্ত্রী উইস্টন পেরেইরাকে বহুমুখী পাটজাত পণ্য উপহার দেন।

এর আগে, জাহাঙ্গীর কবির নানক, জার্মান দার্শনিক, অর্থনীতিবিদ, ইতিহাসবেত্তা, সমাজ বিজ্ঞানী, রাজনৈতিক তাত্ত্বিক, সমাজতান্ত্রিক বিপ্লবী ও সমগ্র মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের একজন কার্ল মার্ক্সের স্মৃতি বিজড়িত ত্রিয়র শহরে কার্ল মার্ক্স জাদুঘর পরিদর্শন ও ভিজিটর বুকে স্বাক্ষর করেন।

এ সফরে জুট ডাইভারসিফিকেশন প্রমোশান সেন্টার (জেডিপির) নির্বাহী পরিচালক গোপাল চন্দ্র দাশ ও সহকারী একান্ত সচিব হোসাইন মাহমুদ জোনাইদ তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন। বস্ত্র ও পাট মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক আগামী ৩০ জানুয়ারি দুপুরে দেশে ফিরবেন। বর্তমানে তিনি ছয়দিনের সরকারি সফরে জার্মানির ফ্রাঙ্কফুর্টে রয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com