শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সিলেট শাবিপ্রবি হল থেকে ৮ শিক্ষার্থীকে বহিষ্কার

সিলেট শাবিপ্রবি হল থেকে ৮ শিক্ষার্থীকে বহিষ্কার

সিলেট প্রতিনিধি,

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৮ শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া ঘটনাটি তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
সোমবার (১১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান আট শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কারের অফিস আদেশ সই করেন।

হল থেকে সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের ২০১৯-২০ সেশনের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোবাশ্বির বাঙ্গালী, একই হলের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী সাদমান হাফিজ, একই বিভাগ ও বর্ষের শিক্ষার্থী রিফাত চৌধুরী রিয়াজ, সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী শান্ত তারা (আদনান), ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মহসিন নাইম, ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী তৈমুর সালেহিন (তাউস), পরিসংখ্যান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী তানভীর আহমেদ ও সমাজকর্ম বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী হৃদয় মিয়া।

আট শিক্ষার্থীর মধ্যে পাঁচজনই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক সহসভাপতি মামুন শাহর সমর্থক এবং শান্ত তারা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক পরিবেশবিষয়ক সম্পাদক খলিলুর রহমানের সমর্থক। এ ছাড়া বাকি দু’জন রিফাত চৌধুরী ও মহসিন নাইম কার সঙ্গে রাজনীতি করেন, সেটি জানা যায়নি।

সোমবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের অফিস আদেশে বলা হয়, গত শুক্রবার বিকেলে সংগঠিত শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের নিজ নিজ হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশ থাকাকালে অন্য কোনো হলেও তাঁরা প্রবেশ করতে পারবেন না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুজ্জামান চৌধুরী সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হলের প্রভোস্টদের প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে আট শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কারের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া সোমবারই বিশ্ববিদ্যালয়ের ভিসি ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আজিজুর বাতেনকে। তদন্ত কমিটিকে দ্রুতই তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের নামকরণ নিয়ে আলোচনা হলে এ নিয়ে দুই পক্ষের বাগ্‌বিতণ্ডা হয়। গত শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে দুই পক্ষই ক্যাম্পাসে অস্ত্রের মহড়া দেয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com