শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বগুড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বগুড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বগুড়াপ্রতিনিধি:

বগুড়ার ধুনটে চাচাকে হত্যার ২৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ভাতিজা আব্দুর রহিমকে (৭২) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গ্রেফতারকৃত আসামিকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি আব্দুর রহিম ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের প্রতাপ খাদুলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। তিনি দীর্ঘ বছর ধরে নাম ও পরিচয় গোপন করে স্বপরিবারের আত্মগোপনে ছিলেন।
জানা যায়, ১৯৯৯ সালের ৬ আগষ্ট ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের প্রতাপ খাদুলী গ্রামের মৃত ইব্রাহীম খানের ছেলে গোলাম রহমান মাষ্টার জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে খুন হন। এ ঘটনায় নিহতের স্ত্রী খুরশিদা বেগম বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন। ধুনট থানা পুলিশ মামলার তদন্ত শেষে ৪ জন আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওই মামলায় দীর্ঘ শুনানী শেষে ২০২৪ সালের ২৩ এপ্রিল বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত আব্দুর রহিমসহ দুই আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
পুলিশ জানায়, মামলা হওয়ার পর নিহতের ভাতিজা আসামী আব্দুর রহিম গ্রেফতার হয়ে ১৯ মাস হাজত খাটার পর জামিনে মুক্ত হয়ে স্বপরিবারে আত্মগোপন করেন। তিনি নিজের নাম পরিবর্তন করে ছদ্দবেশ নাম শহিদুল ইসলাম, পিতা-মৃত গোলাম হোসেন, গ্রাম-ঢাংগীপুকুর, জেলা সদর ঠাঁকুরগাঁও হিসেবে পরিচয় দিতেন। এছাড়া তিনি গড়েয়া ফাজিল মাদ্রাসায় চাকরি করতেন এবং দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার চাপাপাড়া মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, প্রায় ২৪ বছর পলাতক থাকার পর ধুনট থানা তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান সনাক্ত করে। পরবর্তীতে সোর্সের মাধ্যমে রবিবার রাতে বগুড়ার শেরপুর থানার চাঁন্দইকোনা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com