শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কমলাপুর রেলস্টেশন ১৪ দিন পর স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু

কমলাপুর রেলস্টেশন ১৪ দিন পর স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত এবং কারফিউ জারির কারণে বন্ধ ছিল ট্রেন চলাচল। দীর্ঘ ১৪ দিন বন্ধ থাকার পর আজ থেকে স্বল্প দূরত্বের ট্রেন চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) কমলাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার সাংবাদিকদের এ তথ্য জানান।

মোহাম্মদ আনোয়ার বলেন, সকাল থেকেই ট্রেন চলাচল শুরু হয়েছে। এখন পর্যন্ত ৩টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। সকাল ৭টায় প্রথম ট্রেন ছেড়েছে। পরেরটা ছেড়েছে ৭টা ২০মিনিটে। পরবর্তীতে সকাল ১০টায় ছেড়েছে তৃতীয় ট্রেন। শেষ ট্রেন ছেড়ে যাবে ৩টায়।

শুক্রবার (২ আগস্ট) থেকে ট্রেন চলাচল বাড়বে জানিয়ে তিনি আরও বলেন, আগামীকাল থেকে আস্তে আস্তে ট্রেন চলাচল বাড়বে। কাল কমিউটার ট্রেন চলাচল করবে।

এর আগে গত মঙ্গলবার (৩০ জুলাই) রেল মন্ত্রণালয়ের এক বৈঠকে ট্রেন চালুর বিষয়ে সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত।
সরদার সাহাদাত বলেন, বৃহস্পতিবার থেকে কারফিউ শিথিলের সময় স্বল্প দূরপাল্লার ট্রেন সীমিত আকারে চলবে। এলাকাগুলো হলো—ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-জয়দেবপুর।

তিনি বলেন, এখনই আন্তঃনগর ট্রেন চলবে না। কারফিউয়ের কারণে আন্তঃনগর সময়মতো চলাচল করতে পারবে না। তবে পরিস্থিতি ঠিক হলে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।

উল্লেখ্য, গত ১৮ জুলাই আন্দোলনকারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ ঘিরে সৃষ্টি হয় সহিংসতা। রণক্ষেত্রে রূপ নেয় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান। এ সময় জননিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখে বাংলাদেশ রেলওয়ে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com