যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুমিল্লায় বাহার-সূচনাসহ ২২৫ জনের বিরুদ্ধে আরও এক মামলা

কুমিল্লায় বাহার-সূচনাসহ ২২৫ জনের বিরুদ্ধে আরও এক মামলা

কুমিল্লা প্রতিনিধি,

কুমিল্লা সদর আসনের সাবেক এমপি হাজী আ ক ম বাহা উদ্দিন বাহার ও তার জ্যৈষ্ঠ কন্যা কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. তাহসীন বাহার সূচনার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।

সোমবার (১৯ আগস্ট) দিবাগত রাতে এ মামলাটি দায়ের করেন নগরীর দক্ষিণ চর্থা (তালতলা) এলাকার কাশেম মিয়ার ছেলে ছোটন মিয়া।
মামলায় এজাহারনামীয় ২২৫ জন এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের অধিকাংশই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থক।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি মো. ফিরোজ হোসেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বিকালে নগরীর দক্ষিণ চর্থা (তালতলা) এলাকা থেকে মামলার বাদীসহ অর্ধশতাধিক ছাত্র জনতা মিছিল নিয়ে নগরীর কান্দিরপাড় আসছিল। এ সময় মামলার প্রধান আসামি সাবেক এমপি বাহার ও তার মেয়ে ডা. সূচনার (সাবেক মেয়র) নির্দেশে বিভিন্ন অস্ত্র নিয়ে মামলার অন্যান্য আসামিরা হামলা এবং গুলি চালায়। এসময় গুলি, পিটিয়ে ও কুপিয়ে অনেক কে আহত করা হয়। মামলায় এজাহারনামীয় আসামিদের মধ্যে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আহাম্মেদ নিয়াজ পাভেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম রিন্টু, সিটি কাউন্সিলর হাবিবুল আল আমিন সাদী,সরকার মাহমুদ জাবেদ, আবদুস ছাত্তার, সৈয়দ রায়হান আহাম্মদ, আবুল হাসান, কাউছারা বেগম সুমী, সাবেক কাউন্সিলর শাহ আলম খান, ইউপি চেয়ারম্যান হাসান বাপ্পি রাফি, মোজাম্মেল হোসেন, মহানগর ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদসহ ২২৫ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

রাতে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, যাদের মামলায় অভিযুক্ত করা হয়েছে সরকার পতনের পর তাদের কেউই অনেকেই এখন এলাকায় নেই। তাদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

এর আগে গত রোববার রাতে সাবেক ওই এমপি ও তার কন্যা ডা. সূচনাসহ ৬২ নেতাকর্মীর বিরুদ্ধে জেলার সদর দক্ষিণ মডেল থানায় মাছুম মিয়া নামের এক হোটেল কর্মচারীকে গুলি চালিয়ে হত্যার ঘটনায় মামলা হয়।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ ছাত্র জনতা নগরীতে সাবেক এমপি বাহারের বাস ভবন, তার মালিকানাধীন সোনালী স্কয়ার মার্কেট ও মহানগর আওয়ামী লীগ অফিস ভাংচুর, অগ্নিসংযোগ ও মালামাল লুটপাট চালায়। তিনি ২০০৮ সাল থেকে টানা চার বার নৌকার মনোনয়নে এমপি নির্বাচিত হন। অপর দিকে তার জ্যৈষ্ঠ কন্যা ডা. সূচনা চলতি বছরের ৯ মার্চ উপনির্বাচনে মেয়র নির্বাচিত হন। সোমবার সরকারি এক প্রজ্ঞাপনে ডা. সূচনা মেয়র পদ থেকে অপসারিত হয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com