নিজস্ব প্রতিবেদক
আদালতে শাকিল ও রুপা।
বিদেশে যাওয়ার সময় গ্রেফতার একাত্তর টেলিভিশনের সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক-উপস্থাপক ফারজানা রুপাকে আরেক হত্যা মামলায় রিমান্ডে পেয়েছে পুলিশ। কোটাবিরোধী আন্দোলন চলাকালে পোশাক শ্রমিক রুবেল হত্যার অভিযোগে দায়ের করা মামলায় এই সাংবাদিক দম্পতির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৬ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত তার রিমান্ডের আদেশ।
একই মামলায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।
উত্তরা থানার একটি হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষ হওয়ার পর আজ শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আদালতে হাজির করে পুলিশ। পরে আদাবর থানায় দায়ের করা রুবেল হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ড চেয়ে আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত শাকিল-ফারজানা দম্পতিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২১ আগস্ট শাকিল ও রুপাকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে পুলিশ। সেদিন তারা টার্কিশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে গিয়েছিলেন। পরে তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে রাজধানীর উত্তরা এলাকায় ফজলুল করিম নামে একজন নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। পরদিন এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের চার
শাকিল আহমেদ ও ফারজানা রুপা শুরু থেকেই একাত্তর টেলিভিশনে কর্মরত ছিলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে ৮ আগস্ট তাদের ওই দায়িত্ব থেকে সরিয়ে দেয় একাত্তর টেলিভিশন কর্তৃপক্ষ। এই দুই সাংবাদিক কট্টর আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত। বিরোধীদের ব্যাপারে নানা অপপ্রচার ও অপসাংবাদিকতার অভিযোগ রয়েছে তাদের।
Leave a Reply