শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মিরাজের রক্তমাখা শার্ট নিয়ে তথ্য উপদেষ্টার সঙ্গে বাবার সাক্ষাৎ

মিরাজের রক্তমাখা শার্ট নিয়ে তথ্য উপদেষ্টার সঙ্গে বাবার সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:

ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত মিরাজ হোসেন এবং মো. ইসমাইল হোসেন রাব্বির স্বজনদের সঙ্গে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম সাক্ষাৎ করেছেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে শহীদদের পরিবারের সদস্যরা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে শহীদ মিরাজের বাবা তার ছেলের ৫ আগস্টের মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি তার ছেলের রক্তমাখা শার্ট উপদেষ্টাকে দেখালে অফিস কক্ষে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় উপদেষ্টা মিরাজের বাবাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন।

শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন তার ভাইয়ের ময়নাতদন্ত না করার অনুরোধ করে বলেন, হাসপাতাল থেকে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সনদ না পাওয়ায় তারা মামলা করতে পারছেন না। তারা তার ভাইয়ের নাম শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

এসময় নাহিদ ইসলাম এ বিষয়ে সর্বোচ্চ করার আশ্বাস দেন।

নাহিদ ইসলাম বলেন, সব শহীদ এবং আহতদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে, এক্ষেত্রে তাদের জন্য গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিস স্থাপনের পর কাজগুলো সহজ হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এ সময় উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com