শিরোনাম :
কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর চট্টগ্রাম জলাবদ্ধতা নিরসনে চসিকের ৬ পৃথক কমিটি শত শত ভক্তদের মন ভেঙে নতুন জীবনে পা রাখলেন সুবাহ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাকার কেরানীগঞ্জে খাবারের দোকানে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

ঢাকার কেরানীগঞ্জে খাবারের দোকানে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
কেরানীগঞ্জে একটি খাবারের দোকানে কাভার্ডভ্যানের ধাক্কায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। বিস্ফোরণে আহত হয়েছেন আরও অন্তত আটজন।
আহতদের মধ্যে দগ্ধ অবস্থায় দুজনকে রাত সাড়ে ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তারা হলেন, মোহাম্মদ মিন্টু (৫৫) ও মো. হাশেম (৩০)।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কেরানীগঞ্জের রামেরকান্দা বোর্ডিং এলাকায় এ ঘটনা ঘটে। এতে কয়েকটি দোকানও পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ওই এলাকার সড়কে কাভার্ডভ্যানকে ধাক্কা দেয় নবাবগঞ্জগামী একটি ট্রাক। এসময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই খাবারের দোকানের গ্যাস সিলিন্ডারে ধাক্কা দেয়। এতে সিলিন্ডারটি বিস্ফোরণ হলে মুহূর্তেই দোকানে আগুন ধরে যায়। এরপর সেই আগুন আশপাশের আরও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। এসময় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

এ বিষয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. কাজল জানিয়েছেন, আগুনে তিনটি দোকানের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তিনজন নিহত ও আটজন আহত হয়েছেন।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন জানান, এখনো হতাহতদের পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, কেরানীগঞ্জের রোহিতপুর এলাকা থেকে দগ্ধ দুজনকে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে মিন্টুর শরীরের ৫২ শতাংশ আর হাশেমের ৬ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনকে জরুরি বিভাগে ভর্তি দেওয়া হয়েছে। মিন্টুর অবস্থা আশঙ্কাজনক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com