শিরোনাম :
নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম পাবনায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস উদযাপন মৌলভীবাজারে মহান মে দিবস পালিত  গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

লটারির মাধ্যমে রাজউকের প্লট বরাদ্দ : গণপূর্ত উপদেষ্টা

লটারির মাধ্যমে রাজউকের প্লট বরাদ্দ : গণপূর্ত উপদেষ্টা

নিজস্বপ্রতিবেদক:
রাজউকের প্লট বরাদ্ধে সব কোটা উঠিয়ে দিয়ে জনগণের জন্য উন্মুক্ত করে লটারির মাধ্যমে প্লট বরাদ্দ দেয়ার কথা জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

সোমবার (৭ অক্টোবর) সকালে রাজউক ভবনে ‘বিশ্ব বসতি দিবস ২০২৪ উপলক্ষে তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, তরুণদের কথা বলার জায়গা বন্ধ করে দেয়া হয়েছিলো। আজকে সে সুযোগটা আমরা পেয়েছি, সে সুযোগটা যেন আমরা মিস না করি। আমরা যতটা পারি সে পরিবর্তনের শুরুটা করে দিয়ে যাবো।

উপদেষ্টা বলেন, সেখানে ব্যাপক পরিবর্তন লাগবে আমাদের মানসিকতার, আমাদের মন্ত্রণালয়গুলোর। রাজউকসহ আমাদের প্রতিষ্ঠানগুলোর পরিবর্তন লাগবে। আমাদের অনেক ফ্যাসিলিটিজ কিন্তু ধরে রাখা হয়েছে এই কোটা, সেই কোটায়।

আদিলুর রহমান খান বলেন, কোটার কারণে আমরা এতগুলো প্লট নিবো, কোটার কারণে আমরা এতগুলা প্লট করবো, সব কোটা উঠিয়ে দেন। জনগণের জন্য উন্মুক্ত করে দেন না কেন? লটারির মাধ্যমে কেন ঢাকা শহরের প্লট দেয়া হয় না? এই ফ্যাসিলিটিগুলো বন্ধ করে দিতে হবে।

গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা বলেন, তরুণদের এগিয়ে নিয়ে আসতে হবে, দরজাগুলো বন্ধ করে রেখেছে যেন তারা আসতে না পারে, সে দরজাগুলো খুলে দিতে হবে দেশের মানুষের জন্য, তরুণদের জন্য। ঢাকা শহর নোংরা হয়ে আছে, নিশ্বাস নেয়ার গাছ নাই। গাছ কেটে ফেলা হয়েছে। ঢাকা শহর শুধু কংক্রিটের শহর হয়ে আছে। এখানে পরিবেশ উপেক্ষিত হয়ে আছে, এটা আমাদের প্রতিষ্ঠানগুলোর জন্য চ্যালেঞ্জ।

তিনি বলেন, নগর উন্নয়নের ক্ষেত্রে যদি পরিকল্পনা নিতে চাই তাহলে এটা এখনই করা উচিত। এরপরে করতে গেলে হয়তো বেশি দূরে হয়ে যাবে। তরুণরা আছেন, বিভিন্ন সংগঠন আছেন, নাগরিকদের বিভিন্ন প্রফেশনাল বডি আছে, তাদের সম্পৃক্ত করা দরকার।

আমাদের শহরগুলোকে সবুজ, গণবান্ধব ও শিশুদের জন্য এমন করা যেন তারা বড় হয়ে দেশকে গড়তে পারে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com