শিরোনাম :
কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সিংগাইর প্রতিমা বিসর্জন পর্যন্ত কোনো অঘটন ঘটবে না: উপদেষ্টা ডা. বিধান রঞ্জন

সিংগাইর প্রতিমা বিসর্জন পর্যন্ত কোনো অঘটন ঘটবে না: উপদেষ্টা ডা. বিধান রঞ্জন

মানিকগঞ্জপ্রতিনিধি,
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের শানাইল গ্রামের একটি দুর্গা মণ্ডপ পরিদর্শন শেষে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার- ডেইলি বাংলাদেশ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমরা একটি বিশেষ সময় পার করছি। সেজন্য শঙ্কায় ছিলাম শারদীয় উৎসবটা কীভাবে হবে। দুর্গোৎসবটা যেন ভালোভাবে উদযাপিত হয় সরকারও এ বিষয়ে চিন্তায় ছিল। কিন্তু আমাদের প্রশাসন ও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন যেন কোনো দুষ্কৃতকারী অঘটন ঘটাতে না পারে।

শনিবার দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের শানাইল গ্রামের একটি দুর্গা মণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা ডা. বিধান রঞ্জন বলেন, একটি আশার কথা হচ্ছে এখন পর্যন্ত সারাদেশের পরিস্থিতি খুবই ভালো। আশা করি আগামীকাল আমাদের প্রতিমা বিসর্জন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না।

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, আমাদের দেশের মূল সংষ্কৃতি হলো সহনশীলতা ও সম্প্রীতির সংষ্কৃতি। যুগ যুগ ধরে বিভিন্ন ধর্মের মানুষ এ দেশে পাশাপাশি বসবাস করে আসছে। একে অন্যের উৎসবে যোগ দিয়েছেন; উৎসব সবাই উপভোগ করেছেন। আমরা চাই সেই ঐতিহ্য বহমান থাকুক। আমাদের এ সম্প্রীতি যেন দুষ্কৃতকারীদের রুখে দিতে পারে। সেজন্য তিনি সামাজিক সম্প্রীতি গড়ে তোলার জন্য আহ্বান জানান।’

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মো. বশির আহমেদ, ডা. কমল কান্তি বিশ্বাস সহ প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com