শিরোনাম :
নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম পাবনায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস উদযাপন মৌলভীবাজারে মহান মে দিবস পালিত  গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর মোহাম্মদপুরে কাঁচাবাজারের সভাপতি ও তার ভাইকে গুলি

রাজধানীর মোহাম্মদপুরে কাঁচাবাজারের সভাপতি ও তার ভাইকে গুলি

নিজস্ব প্রতিবেদক

মোহাম্মদপুরের শিয়া মসজিদ কাঁচাবাজার মার্কেটের অফিসের ভেতরে মার্কেটের সভাপতি আবুল হোসেন (৫০) ও তার ছোট ভাই মাহবুব মিয়াকে (৪২) গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় একটি মোটরসাইকেল রেখে গুলি করতে করতে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

ডিএমপির মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শিয়া মসজিদ এলাকায় একটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই জন গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় তাদের সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাজার কমিটির নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটতে পারে।

গুলিবিদ্ধ আবুল হোসেনের মেয়ের জামাই মাহবুব আলম জানান, রাত সাড়ে ৯টার দিকে তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত কাঁচা বাজার অফিসে এসে আমার শ্বশুরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে আমার শ্বশুর অফিস থেকে বের হয়ে তাদের আটক করতে বললে তারা এলোপাতাড়ি গুলি শুরু করে। এ সময় আমার শ্বশুর আবুল হোসেনের পায়ে দুই রাউন্ড ও চাচা শ্বশুর মাহবুব মিয়ার পিঠে এক রাউন্ড গুলি করে। পরে তারা গুলি করতে করতে পালিয়ে যায়। পালানোর সময় তিনটি মোটরসাইকেলের দুটি নিয়ে যেতে পারলেও একটি রেখে যায় তারা। যার নম্বর ঢাকা মেট্রো-ল ২৭-৬২৬৬।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com