শিরোনাম :
মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা বাসস মহান মে দিবস নয়াপল্টনের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের সাদিক কায়েমকে দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না: প্রধানমন্ত্রী শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মহান বিজয় দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য শোভাযাত্রা

মহান বিজয় দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক

বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে শাহবাগ গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। ঢাকা মহানগর ছাত্রশিবির এর আয়োজন করে।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, স্বাধীনতার ৫৩ বছরে এ জাতি সামাজিক ন্যায় বিচারের কোনো দৃশ্য এখন পর্যন্ত দেখেনি। সামাজিক অধিকার, মানবিক অধিকার, সাম্য ন্যায় এবং ইনসাফ থেকে এ জাতি বঞ্চিত ছিল। এখনো বঞ্চিত রয়েছে যা আমরা দেখতে দেখতে পদার্পণ করেছি স্বাধীনতার ৫৪ বছরের পদার্পণ করেছি।

তিনি আরও বলেন, স্বাধীনতার মূল কথা ছিল ঐক্যবদ্ধভাবে দেশকে পরিচালনা করা কিন্তু সেই ঐক্য বিনষ্টে আওয়ামী দুঃশাসন বাকশাল স্বৈরশাসক এদেশের মানুষের মধ্যে এক বিভেদের দেয়াল চাপিয়ে দিয়ে এই জাতিকে খণ্ড বিখণ্ড করে দেয়া দিয়েছে।

শিবিরের সভাপতি বলেন, ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদ বিশ্বের বিভিন্ন আগ্রাসন এই জাতিকে নানা দিক থেকে ঘিরে রেখে অগ্রযাত্রায় বারবার থামিয়ে দিয়ে তারা এ জাতিকে পিছিয়ে ফেলেছে। আমরা চেয়েছিলাম একটি মানবিক দেশ, যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে। আমরা দেখেছি বিগত আওয়ামী দুঃশাসন তার আগে বাকশাল। সবকিছুর মূলে ছিল কেউ তার মত প্রকাশ করতে পারবেনা। মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। মিডিয়ার টুটি চেপে ধরে শুধুমাত্র নিজেদের দলীয় গুণগান ছাড়া আর কিছুই দেখতে পাইনি।

মঞ্জুরুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ার আন্দোলনে যেভাবে ছাত্র-জনতা অংশ নিয়েছিল, মাঠে নেমেছিল। আমরা চাই স্বাধীনতার ৫৪ বছরে এসেও সেই যাত্রা শুরু হোক। তার প্রথম সূচনা হতে হবে ২৪ শে যারা হত্যাকাণ্ড চালিয়েছে এর মূল হোতা যারা ছিল তাদেরকে গ্রেফতার করতে হবে। তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে।

শোভাযাত্রায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্র, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com