শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

১৩ বছর পর দেশে ফিরলেন কায়কোবাদ ‘সংস্কার করবে গণতান্ত্রিক সরকার’

১৩ বছর পর দেশে ফিরলেন কায়কোবাদ ‘সংস্কার করবে গণতান্ত্রিক সরকার’

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, ‘সংস্কার তো করবে গণতান্ত্রিক সরকার, জনগন যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে, তারাই সংস্কার করবে।’ তিনি শহীদদের রক্তের সঙ্গে বেইমানী করার বিরুদ্ধে সতর্ক করে বলেন, সকল প্রকার অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, ঘুম, খুন, চাদাবাজি, দখলবাজি থেকে জনগণকে রক্ষা করতে হবে।’
কায়কোবাদ ১৩ বছর পর সৌদি আবর থেকে একটি ফ্লাইটে শনিবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে নেতা কর্মীদের সঙ্গে নিয়ে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তাকে স্বাগত জানাতে মুরাদনগর থেকে চারশ বাসসহ সহস্্রাধিক মাইক্রোবাস যোগে নেতা কর্মীরা বিমান বন্দরে যান। ওই সময় বিমানবন্দন এলাকা জনসমুদ্রে পরিনত হয়।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ১৯৯৬ সালে ইসলামী দলগুলোর ভুল সিদ্ধান্তের কারণে আওয়ামীলীগ ক্ষমতায় এসেছে। যারা আমরা একত্রে থেকে আন্দোলন করেছিলাম, ব্যক্তি স্বাথের্র জন্য যদি আমরা বিভক্তি হই, তাহলে ১৯৯৬ সালের মতো ঘটনা ঘটবে। ২০০১ সালের সরকারের পারবর্তী যে ঘটনা ঘটেছে, সে ঘটনা আবারো ঘটতে পারে, যদি আমরা একত্রে না থাকতে পারি। যেমনি ভাবে লগি বৈঠার ঘটনা ঘটেছিল। তিনি বলেন, বিগত জালিম সরকারের সময়ে যে ভাবে ঘুম, খুন, চাদাবাজি, দখলবাজি এবং নির্যাতন করা হয়েছে। এর যদি পুনরাবৃত্তি হয়, তাহলে আমাদেরকে আবার সেই আগের রূপ ভোগ করতে হবে।
তিনি আরো বলেন, বিগত সরকার সবচেয়ে বেশী জুলুম করেছেন আমার নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপর। গ্রেফতার করা হলে অনেক নেতাই জামিন পেয়েছেন, কিন্তু খালেদা জিয়াকে জামিন দেওয়া হয়নি। বর্তমান অন্তর্বর্তী কালীন সরকার গঠন হওয়ার পর খালেদা জিয়া মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। বেগম খালেদা জিয়া থেকে বেশী কষ্ট কেউ করে নাই। তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দেশবাসীর দোয়া কামনা করেন।
তিনি দলীয় নেতা-কর্মীদের সাবেক রাষ্ট্রপতি বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের আদর্শ, সততা, দেশপ্রেম, দেশের প্রতি ভালবাসাকে অনুসরণের আহবান জানিয়ে বলেন, যদি আল্লাহ আমাদের ক্ষমতায় নেয়, তাহলে একটি সুন্দর শাসন ব্যবস্থা কায়েম করতে পারবো ইনশাল্লাহ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com