রাশিদা খাতুন
আলোকিত মানুষ চাই এ শ্লোগানে- সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে, বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে -সারাদেশব্যাপী ভ্রাম্যমান বই মেলার নতুন উদ্যোগ নেয়া হয়েছে।
২ জানুয়ারি ২০২৫ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত বইমেলায় প্রতিদিন দুপুর ২ টা থেকে রাত আটটা পর্যন্ত চলমান ছিল।
ভ্রাম্যমান বইমেলার কুষ্টিয়ায় পাঁচ দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে কুষ্টিয়া সদর সহ ভেড়ামারা উপজেলাতে অনুষ্ঠিত হয়েছে চিত্রাংকন প্রতিযোগিতা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলার সমাপ্তি ঘোষনা করা হলো।
বইমেলাতে পাঠক ও জনসমাগম প্রচুর ছিল বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিনিধি জানান -মোবাইল থেকে দূরে সরিয়ে আনার লক্ষ্যে বই অনুরাগী শিশুদের বইয়ের প্রতি আগ্রহ গড়ে তোলা্ সহ পাঠকদের বইয়ের প্রতি উদ্বুদ্ধ করা বিশ্ব সাহিত্য কেন্দ্রের এ আয়োজন।
সংগঠকের দেয়া তথ্য মতে জানা যায়, ভ্রাম্যমান বই মেলার গাড়িতে ১০ হাজারের অধিক বই ছিল। আল কোরআন, বিভিন্ন ইসলামিক বই, শিশুদের বইয়ের পাশাপাশি রবীন্দ্রনাথ,,নজরুল বিভূতিভূষণ এবং বিভিন্ন মনীষীদের বই ভ্রাম্যমান বইমেলায় প্রদর্শিত হয়েছে।
দেশি-বিদেশি লেখকদের বিখ্যাত উপন্যাস, জীবনী গ্রন্থ থেকে ধর্ম দর্শন, বিজ্ঞান, ভৌতিক উপন্যাস,রূপকথা, অনুবাদ গ্রন্থ,ইতিহাস গ্রন্থ থেকে শুরু করে ধর্ম,দর্শন, বিজ্ঞান,সাইন্স,ফিকশন,কার্টুন রান্না,কম্পিউটার,ভাষা শেখার বইপ্রদর্শিত হয়।
পাঁচ দিনব্যাপী মেলায় সমাপ্তিতে শিশুদের চিত্রাঙ্কন নৃত্য এবং গানের বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
বিশ্ব সাহিত্য কেন্দ্রের এ উদ্যোগ জনগণকে অনেক উদ্বুদ্ধ করেছে। কুষ্টিয়ার পাঠক ডাক্তার নাজমুল ইসলাম বলেন- সুশিক্ষায় জাতির মেরুদন্ড। আশা করি এ ধরনের বইমেলায় আরো লোক সমাগম হবে।
এ বইমেলাতে অনন্য প্রকাশনীর বইয়ের উপর ২৫% ছাড় দেয়া হয়েছে এবং ক্রেতাগণ আগ্রহের সাথে বই কিনেন।
পাঠক প্রিয়দের ফটোসেশন এবং বইগুলো সম্বন্ধে জানার প্রতি আগ্রহী ছিলেন,
পাঠক সমাগম তা প্রমাণ করে।
Leave a Reply