শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

৬ ফায়ার সার্ভিস কর্মকর্তা পদোন্নতি পেলেন

৬ ফায়ার সার্ভিস কর্মকর্তা পদোন্নতি পেলেন

জ্যেষ্ঠ প্রতিবেদক
পদোন্নতি পেলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ৬ কর্মকর্তা। গত রোববার (১২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

উপসহকারী পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত এসব কর্মকর্তাদের বুধবার (১৫ জানুয়ারি) অধিদফতরের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
এসময় অধিদফতরের পরিচালকগণ এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ বিভিন্ন জেলায় জেলা প্রধানের দায়িত্ব পালন করবেন।

অধিদফতরের সম্মেলন কক্ষে র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে অধিদফতরের মহাপরিচালক সদ্য পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সততার সঙ্গে সুচারুরূপে প্রতিপালনের নির্দেশনা দেন।

ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, সব দুর্যোগ-দুর্ঘটনায় সাড়া প্রদানের ক্ষেত্রে জেলা কর্মকর্তার দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি সবাই জান-মাল রক্ষায় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ নিবেদিতভাবে কাজ করে এই প্রতিষ্ঠান ও সরকারের ভাবমূর্তি সমুজ্জ্বল রাখবেন।
পরে পরিচালকগণ ও অন্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে নিয়ে পদোন্নতিপ্রাপ্তদের ফুল দিয়ে অভিনন্দন জানান মহাপরিচালক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com