শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক আহত

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক আহত

নিজস্বপ্রতিবেদক:
রাজধানীর মিরপুরের কালশীতে ট্রাকের ধাক্কায় মো. সিয়াম মৃধা (১৫) নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মো. নয়ন (১৮) আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে পল্লবী থানাধীন মিরপুর কালশী ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়ামের গ্রামের বাড়ি বাগেরহাটে। তার বাবার নাম মো. আবু বক্কার। বর্তমানে মিরপুর ইস্টার্ন হাউজিং এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

নিহত সিয়ামের দুলাভাই মোহাম্মদ রিয়াজ জানান, সিয়াম তার বন্ধু নয়নের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঘুরতে বের হয়। কালশী ফ্লাইওভারের নিচে একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা দুইজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় সিয়াম মৃধাকে রাত পৌনে একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালক নয়নকে স্থানীয় হাসপাতালে দেওয়া হয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইন চার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট পল্লবী থানায় অবগত করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com