শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজশাহী ডেভিল হান্টে রাঘববোয়াল থেকে চুনোপুঁটি কেউ ছাড় পাবে না’

রাজশাহী ডেভিল হান্টে রাঘববোয়াল থেকে চুনোপুঁটি কেউ ছাড় পাবে না’

নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘অপারেশন ডেভিল হান্টে রাঘববোয়াল হোক বা চুনোপুঁটি—কেউই ছাড় পাবে না। যারা শয়তান, তারা ধরা পড়বে।’

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভায় তিনি আরও বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট চলমান থাকবে, যতদিন না দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্থিতিশীল হয় এবং দেশ ডেভিল মুক্ত না হয়।’
রাজশাহী বিভাগের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘রমজান মাসে যেকোনো প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে, কারণ প্রয়োজনীয় পরিমাণে পণ্য ইতোমধ্যেই আমদানি করা হয়েছে।’

তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলাগুলোর প্রসঙ্গেও মন্তব্য করেন। তিনি বলেন, ‘যতদিন পর্যন্ত মামলায় নির্দোষ ব্যক্তিরা কোনোভাবেই শাস্তি না পান, ততদিন পর্যন্ত সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি সুনির্দিষ্টভাবে দেখার জন্য একাধিক কমিটি কাজ করছে।’

দেশে নন ইউরিয়া সারের সংকট নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘দেশে সারের কোনো সংকট নেই। কিছু অসাধু ডিলার কৃত্রিম সংকট তৈরি করেছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা সীমান্তে ভারতীয় আগ্রাসন প্রসঙ্গে বলেন, ‘সীমান্তে সাধারণ মানুষের ভূমিকা প্রশংসনীয়, তবে নাগরিকদের আইন হাতে তুলে নেওয়া উচিত হবে না।’
এছাড়া, আইনশৃঙ্খলা সংক্রান্ত এই সভায় রাজশাহী বিভাগের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলো এগার পদাতিক ডিভিশনের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শেখ মারুফুর রহমান, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে রউফ, র‌্যাব ৫ এর অধিনায়ক মেজর মাসুদ হায়দার, বিভাগীয় কমিশনার খন্দকার আজীম আহমেদ, ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক এবং পুলিশ সুপারসহ অন্য প্রশাসনিক কর্মকর্তারা।

এছাড়াও, আনসার ও ভিডিপি, কারা অধিদফতর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন অন্যান্য দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com