1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

প্রতিবাদী স্বাস্থ্য সহকারী আজিজুল হকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৫৫ বার পঠিত

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি,

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী ও উপজেলা স্বাস্থ্য সহকারী সমিতির সাধারণ সম্পাদক মো. আজিজুল হক (৪৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত শুক্রবার রাতে উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের হুগলি গ্রামের নিজ বাড়িতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। তাঁর হৃদ্‌যন্ত্রের ভাল্‌ভে জটিলতা ছিল বলে জানা গেছে।
গতকাল শনিবার বাদ জোহর হুগলি গ্রামের বাড়ির আঙিনায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পার্শ্ববর্তী বাইল্লার পাড় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সহকর্মী ও স্থানীয়দের কাছে আজিজুল হক ছিলেন একজন প্রতিবাদী ও সাহসী মানুষ হিসেবে পরিচিত। কর্মক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তিনি সব সময় সোচ্চার ছিলেন। বিশেষ করে স্বাস্থ্য সহকারী সমিতির কোনো সদস্য অনিয়ম বা অন্যায়ের শিকার হলে তাঁর পাশে দাঁড়াতেন এবং প্রতিবাদ করতেন।
অভিযোগ রয়েছে, প্রশাসনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় হৃদ্‌রোগে আক্রান্ত আজিজুল হককে শাস্তিমূলকভাবে লৌহজং থেকে দূরবর্তী গজারিয়া ও টঙ্গিবাড়ী উপজেলায় বদলি করা হয়েছিল। শারীরিক জটিলতা থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে তাঁকে।
তাঁর মৃত্যুতে সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একজন প্রতিবাদী ও সহকর্মীবান্ধব মানুষের মৃত্যুতে স্বাস্থ্য সহকারী সমাজে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..